ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘ ৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন নাসির-তামিমা

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১০ জুন ২০২৬   ৩৬ বার পঠিত
দীর্ঘ ৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন নাসির-তামিমা

ছবি: -সংগৃহীত

ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে ঘিরে আলোচিত বিয়ে-বিতর্ক মামলায় উভয় আসামিকে খালাস দিয়েছেন আদালত। দীর্ঘ প্রায় পাঁচ বছরের বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার (১০ জুন) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই রায় ঘোষণা করেন।

মামলাটিতে অভিযোগ ছিল, তামিমা সুলতানার আগের বৈবাহিক সম্পর্ক আইনগতভাবে শেষ হওয়ার আগেই তিনি নাসির হোসেনকে বিয়ে করেন। তবে শুরু থেকেই নাসির ও তামিমা এ অভিযোগ অস্বীকার করে আসছিলেন এবং দাবি করেন, আগের সম্পর্ক আইন অনুযায়ী শেষ হওয়ার পরই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

২০২১ সালে নাসির ও তামিমার বিয়ের ছবি প্রকাশের পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে এবং একই বছরের ফেব্রুয়ারিতে মামলা দায়ের করেন তামিমার সাবেক স্বামী দাবি করা রাকিব হোসেন। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয় এবং ২০২২ সালে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।

দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ এবং যুক্তিতর্ক শেষে আদালত অবশেষে অভিযোগ প্রমাণিত হয়নি বলে রায় দেন এবং নাসির ও তামিমাকে খালাস দেন।

রায়ের মাধ্যমে প্রায় পাঁচ বছর ধরে চলা এই আলোচিত মামলার আইনি অধ্যায়ের সমাপ্তি ঘটল, যা সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930