https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়েছে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত আসরে ১২টি গ্রুপের শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থানে থাকা দল মিলিয়ে ৩২টি দল নিশ্চিত করেছে নকআউট পর্বের টিকিট।
গ্রুপ ‘এ’ থেকে উঠেছে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ‘বি’ থেকে সুইজারল্যান্ড, কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনা। ‘সি’ থেকে ব্রাজিল ও মরক্কো, ‘ডি’ থেকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে।
‘ই’ গ্রুপ থেকে জার্মানি, আইভরি কোস্ট ও ইকুয়েডর। ‘এফ’ থেকে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন। ‘জি’ থেকে বেলজিয়াম ও মিসর, ‘এইচ’ থেকে স্পেন ও কেপ ভার্দে।
‘আই’ গ্রুপ থেকে ফ্রান্স, নরওয়ে ও সেনেগাল। ‘জে’ থেকে আর্জেন্টিনা, আলজেরিয়া ও অস্ট্রিয়া। ‘কে’ থেকে কলম্বিয়া, পর্তুগাল ও ডিআর কঙ্গো। ‘এল’ থেকে ইংল্যান্ড, ঘানা ও ক্রোয়েশিয়া জায়গা করে নিয়েছে শেষ ৩২-এ।
রাউন্ড অব ৩২ শুরু হবে ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১টায় দক্ষিণ আফ্রিকা ও কানাডার ম্যাচ দিয়ে। একই দিন রাত ১১টায় ব্রাজিল খেলবে জাপানের বিপক্ষে।
৩০ জুন ভোর ২টা ৩০ মিনিটে জার্মানি-প্যারাগুয়ে এবং সকাল ৭টায় নেদারল্যান্ডস-মরক্কো মুখোমুখি হবে। রাত ১১টায় আইভরি কোস্টের প্রতিপক্ষ নরওয়ে।
১ জুলাই ভোর ৩টায় ফ্রান্স খেলবে সুইডেনের বিপক্ষে। সকাল ৭টায় স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ ইকুয়েডর এবং রাত ১০টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে ডিআর কঙ্গো।
২ জুলাই ভোর ২টায় বেলজিয়াম-সেনেগাল এবং সকাল ৬টায় যুক্তরাষ্ট্র-বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচ অনুষ্ঠিত হবে।
৩ জুলাই ভোর ১টায় স্পেন খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে, ভোর ৫টায় পর্তুগালের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া এবং সকাল ৯টায় সুইজারল্যান্ড মুখোমুখি হবে আলজেরিয়ার।
রাউন্ড অব ৩২-এর শেষ দিনে, ৪ জুলাই রাত ১২টায় অস্ট্রেলিয়া খেলবে মিসরের বিপক্ষে। ভোর ৪টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে কেপ ভার্দের। আর সকাল ৭টা ৩০ মিনিটে কলম্বিয়া ও ঘানার ম্যাচ দিয়ে শেষ হবে নকআউট পর্বের প্রথম রাউন্ড।