ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী আগস্টে কমেছে মূল্যস্ফীতি, ৮ দশমিক ২৬ শতাংশ সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য দুদককে দিল এফবিআই টেকসই উন্নয়নে বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে : দীনেশ ত্রিবেদী বন্ধ নয়, শৃঙ্খলায় আনতে অটোরিকশায় কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং দেশে ৫৮ হাজারের বেশি চিকিৎসকের ঘাটতি হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২০০-এর বেশি ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৩১৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী দুই দিনের সফর শেষে ঠাকুরগাঁও ছাড়লেন রাষ্ট্রপতি

তেহরানে লাখো মানুষের ঢল, প্রতিশোধের দাবিতে উত্তাল জনতা

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৫ জুলাই ২০২৬   ৩৪ বার পঠিত
তেহরানে লাখো মানুষের ঢল, প্রতিশোধের দাবিতে উত্তাল জনতা

ছবি: -সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় লাখো মানুষের সমাগম হয়েছে। শোকাবহ এই আয়োজনে আবেগঘন পরিবেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেছেন উপস্থিত অনেকে। জনতার একটি অংশ খামেনির হত্যার প্রতিশোধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

শনিবার শুরু হওয়া জানাজায় অংশ নিতে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তেহরানে জড়ো হন। ইরানের জাতীয় পতাকা ও খামেনির ছবি হাতে নিয়ে তারা প্রার্থনায় অংশ নেন। পতাকায় মোড়ানো খামেনির কফিনের পাশেই রাখা হয় একই হামলায় নিহত তার ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন, যা উপস্থিত অনেককে আবেগাপ্লুত করে তোলে।

ইরানের সরকারি তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই ঘটনার পর থেকেই দেশজুড়ে শোকের পাশাপাশি ক্ষোভও ছড়িয়ে পড়ে।

জানাজাস্থলে উপস্থিত জনতার একাংশ ‘আমেরিকা ধ্বংস হোক’ এবং ‘ইসরায়েল ধ্বংস হোক’ স্লোগান দেন। অনেকের হাতে ছিল প্রতিশোধের প্রতীক হিসেবে ব্যবহৃত লাল পতাকা। তারা খামেনি হত্যার কঠোর জবাব দেওয়ার দাবি জানান।

পর্যবেক্ষকদের মতে, জাতীয় শোকের এই মুহূর্ত নতুন নেতৃত্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেওয়ার সুযোগ তৈরি করেছে। তারা দেশীয় ঐক্য ও স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করে আন্তর্জাতিক মহলে ইরানের দৃঢ় অবস্থান তুলে ধরার চেষ্টা করছেন।

১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করা খামেনির বিদায় অনুষ্ঠান ছয় দিনব্যাপী অনুষ্ঠিত হবে। বিভিন্ন শহরে শ্রদ্ধা নিবেদনের পর আগামী শুক্রবার তার জন্মস্থান মাশহাদে দাফনের মাধ্যমে শেষ হবে রাষ্ট্রীয় এই শোকানুষ্ঠান।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930