ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ইতালিতে বাঁধনের ওপর হামলায় ৫ জন শনাক্ত : বাংলাফ্যাক্ট ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস জাতিসংঘে আস্থা ফেরানোকে অগ্রাধিকার নতুন সভাপতির মালয়েশিয়ায় তিন কারখানায় অভিযান, আটক ১৫৫ বাংলাদেশি ইন্টারের বিপক্ষে জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু রিয়ালের ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে মারুফা আক্তার চট্টগ্রাম ঘিরে জাপানি বিনিয়োগের বড় পরিকল্পনা শাহজালাল বিমানবন্দরের নাম অপরিবর্তিত, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল

৩০০ কোটি রুপির অবৈধ সম্পদের অভিযোগে ভারতে পুলিশ কর্মকর্তা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   ২৯ বার পঠিত
৩০০ কোটি রুপির অবৈধ সম্পদের অভিযোগে ভারতে পুলিশ কর্মকর্তা গ্রেফতার

ছবি: -সংগৃহীত

পরিচিত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ প্রায় ৩০০ কোটি রুপির সম্পদ অর্জনের অভিযোগে ভারতের তেলেঙ্গানা রাজ্যের এক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করেছে রাজ্যটির দুর্নীতি দমন ব্যুরো (এসিবি)।

গ্রেফতার হওয়া কর্মকর্তা ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) সংকিরেড্ডি ভীম রেড্ডি। তিনি হায়দরাবাদের পুলিশ কম্পিউটার সার্ভিসেস (পিসিএস)-এ কর্মরত ছিলেন। সোমবার সন্ধ্যায় হায়দরাবাদের ইব্রাহিমবাগ এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে এসিবির বিশেষ আদালতে হাজির করার প্রক্রিয়া শুরু হয়।

এসিবি জানিয়েছে, চাকরিকালে বৈধ আয়ের তুলনায় বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের মামলা করা হয়েছে। এ অভিযোগের তদন্তের অংশ হিসেবে গত ২ জুলাই তেলেঙ্গানা ও কর্ণাটকের বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালানো হয়।

অভিযানে ডিএসপির বাসাসহ তার স্বজন, সহযোগী এবং কথিত বেনামি মালিকদের সংশ্লিষ্ট মোট ১৬টি স্থানে তল্লাশি চালানো হয়। তদন্তে হায়দরাবাদ, সাঙ্গারেড্ডি, বিকারাবাদ, তেল্লাপুর, গাচিবাউলি, মানিকোন্ডা, পাতানচেরু, নাগোল এবং কর্ণাটকের বিভিন্ন এলাকায় বিলাসবহুল ভিলা, ফ্ল্যাট, বাণিজ্যিক ভবনে অংশীদারত্ব, খোলা প্লট, কৃষিজমি ও বিভিন্ন বিনিয়োগের তথ্য পাওয়া যায়। এসব সম্পদের আনুমানিক মূল্য প্রায় ৩০০ কোটি রুপি বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।

তল্লাশিতে ডিএসপির বাসা থেকে প্রায় ৩ লাখ ৬০ হাজার রুপি নগদ উদ্ধার করা হয়। এছাড়া তার এক কথিত বেনামি সহযোগীর বাসা থেকে আরও প্রায় ৪০ লাখ রুপি জব্দ করা হয়েছে। অভিযানে প্রায় ২ কেজি স্বর্ণালংকার, ২০ কেজি রুপার সামগ্রী এবং প্রায় ১৯ লাখ ৯১ হাজার রুপির ব্যাংক আমানতের তথ্যও পাওয়া গেছে।

তদন্তে একটি হাতে লেখা ব্যক্তিগত ডায়েরি গুরুত্বপূর্ণ আলামত হিসেবে উঠে এসেছে। এসিবির দাবি, চারধাম তীর্থযাত্রায় যাওয়ার আগে ভীম রেড্ডি ওই ডায়েরিতে নিজের সম্পদ, বিনিয়োগ, দায়-দেনা এবং কথিত বেনামি ব্যক্তিদের নাম লিপিবদ্ধ করেছিলেন। পরে তিনি ডায়েরিটির স্ক্যান কপি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার দুই ছেলের কাছে পাঠান।

তদন্তকারীদের মতে, ডায়েরির তথ্যের ভিত্তিতে একাধিক সম্পত্তি ও আর্থিক লেনদেনের সূত্র মিলেছে। এসিবি জানিয়েছে, উদ্ধার হওয়া সম্পদ ও আর্থিক লেনদেনের উৎস যাচাই করা হচ্ছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930