ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ইতালিতে বাঁধনের ওপর হামলায় ৫ জন শনাক্ত : বাংলাফ্যাক্ট ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস জাতিসংঘে আস্থা ফেরানোকে অগ্রাধিকার নতুন সভাপতির মালয়েশিয়ায় তিন কারখানায় অভিযান, আটক ১৫৫ বাংলাদেশি ইন্টারের বিপক্ষে জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু রিয়ালের ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে মারুফা আক্তার চট্টগ্রাম ঘিরে জাপানি বিনিয়োগের বড় পরিকল্পনা শাহজালাল বিমানবন্দরের নাম অপরিবর্তিত, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল

খামেনির দাফন প্রক্রিয়ার মধ্যেই ইরানে ৮০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৮ জুলাই ২০২৬   ২৮ বার পঠিত
খামেনির দাফন প্রক্রিয়ার মধ্যেই ইরানে ৮০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

ছবি: -সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন প্রক্রিয়া চলাকালেই দেশটির বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সর্বশেষ অভিযানে ইরানের অন্তত ৮০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

সেন্টকমের দাবি, হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি ও আশপাশে অবস্থানরত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৬০টির বেশি ছোট নৌযানেও হামলা চালানো হয়েছে, যাতে আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথে হামলার সক্ষমতা দুর্বল করা যায়।

মার্কিন সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার হরমুজ প্রণালি অতিক্রমকারী তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। সেন্টকম বাণিজ্যিক জাহাজে হামলাকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি এবং যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

অন্যদিকে, ইরান এখনো ওই তিনটি জাহাজে হামলার দায় স্বীকার বা অস্বীকার—কোনোটিই করেনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত বক্তব্য দেওয়া হয়নি।

এদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, হামলার সময় কেশম দ্বীপ ও হরমুজ প্রণালির খার্গ দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইরান।

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে এই সামরিক সংঘাত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। বিশ্লেষকদের আশঙ্কা, পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলে আঞ্চলিক উত্তেজনা আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930