ঢাকা
১৯ জুলাই ২০২৬
শিরোনাম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭৩ ট্রল বা অপবাদে দায়িত্ব থেকে সরে আসবেন না বলে জানালেন শিক্ষামন্ত্রী সাইবার অপরাধ মোকাবিলায় আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনের আহ্বান আইজিপির বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য প্রতিফলিত : মাহদী আমিন ফাইনালের আগে রেফারির নিরপেক্ষ ও কঠোর ভূমিকা চান লাপোর্তে ঢাকা-চট্টগ্রামে বুলেট ট্রেন চালুর সম্ভাবনার কথা জানালেন চীনের রাষ্ট্রদূত আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের পর্যায়ক্রমে ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করছে সরকার : প্রেস সচিব

জাতীয় স্বার্থে আপস নয়, প্রয়োজনে জনগণ আবারও ঐক্যবদ্ধ হবে : ফয়জুল করিম

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১০ জুলাই ২০২৬   ১৭ বার পঠিত
জাতীয় স্বার্থে আপস নয়, প্রয়োজনে জনগণ আবারও ঐক্যবদ্ধ হবে : ফয়জুল করিম

ছবি: -সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো বিদেশি আধিপত্যবাদী ষড়যন্ত্র দেশের মানুষ মেনে নেবে না। প্রয়োজন হলে অতীতের মতো জনগণ আবারও জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হবে।

শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করিম দাবি করেন, ভারতের কিছু রাজনৈতিক ও মতাদর্শিক গোষ্ঠী ‘অখণ্ড ভারত’-এর ধারণা প্রচার করে, যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। তিনি বলেন, বাংলাদেশের মানুষ স্বাধীন দেশে স্বাধীনভাবেই বসবাস করতে চায় এবং কোনো বিদেশি শক্তির কর্তৃত্ব মেনে নেবে না।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলা করা। তবে কিছু মহল ধর্মীয় ইস্যুকে সামনে এনে দেশে বিভাজন ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

ফয়জুল করিম বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ। কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ বা বৈষম্য সৃষ্টি করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

তিনি অভিযোগ করেন, দেশে আবারও ‘জঙ্গি নাটক’ শুরু হয়েছে এবং এর মাধ্যমে আলেম-ওলামা, মাদরাসা ও মুসলমানদের বিরুদ্ধে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে। এসব ঘটনার পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে উল্লেখ করে তিনি এ বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031