ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক হলেন মেহের সুলতানা কম্বোডিয়া থেকে ফিরলেন আরও ৩৮ বাংলাদেশি সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের এ অবস্থা কেন? ট্রাস্টের ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা আসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের কাছে নথি চেয়েছে দুদক হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৩ হাজার বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ তিন বছরে বন্ধ ৪ শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী

মা হচ্ছেন অভিনেত্রী সোহিনী সরকার

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬   ২৭ বার পঠিত
মা হচ্ছেন অভিনেত্রী সোহিনী সরকার

ছবি: -সংগৃহীত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায় তাঁদের জীবনের নতুন অধ্যায়ের সুখবর জানিয়েছেন। দ্বিতীয় বিবাহবার্ষিকীতে প্রকাশ করেছেন, তাঁদের পরিবারে আসছে নতুন সদস্য। অর্থাৎ, মা হতে চলেছেন সোহিনী সরকার।

বুধবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে সুখবরটি জানান এই তারকা দম্পতি। ছবিতে সাদা কুর্তি ও খোলা চুলে সোহিনীকে দেখা যায়। তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টিও স্পষ্টভাবে ফুটে ওঠে। অন্যদিকে, আকাশি রঙের পাঞ্জাবি পরেছিলেন শোভন গঙ্গোপাধ্যায়।

ছবির ক্যাপশনে তাঁরা লেখেন, তিন বছরের বিবাহবার্ষিকীতে, আমরা দুই থেকে তিনের পথে।

২০২৪ সালের ১৫ জুলাই ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন সোহিনী ও শোভন। বিয়ের আয়োজন ছিল একেবারেই ঘরোয়া এবং বিষয়টি প্রথমদিকে গোপন রাখা হয়েছিল। বিয়ের পর সোহিনী লিখেছিলেন, ‘আগলে রাখব, যত্নে থাকব।’

চলতি বছরের জুন মাসেই সোহিনীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সে সময় এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এই দম্পতি। পরে বিভিন্ন সূত্রে জানা যায়, চলতি বছরই তাঁদের প্রথম সন্তানের জন্ম হতে পারে।

সম্প্রতি ‘ফেরা’ সিনেমায় অভিনয় করেছেন সোহিনী সরকার। তবে কিছুদিন ধরে তাঁকে ক্যামেরার সামনে কম দেখা যাচ্ছিল। এরপর থেকেই তাঁর মা হওয়ার গুঞ্জন আরও জোরালো হয়। অবশেষে বিবাহবার্ষিকীতেই সেই সুখবর আনুষ্ঠানিকভাবে জানালেন তিনি ও শোভন।

সুখবর প্রকাশের পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন এই তারকা দম্পতি। অভিনেত্রী অলিভিয়া সরকার লিখেছেন, আমি আনন্দে চিৎকার করছি। তোমাদের দু’জনকেই অনেক ভালোবাসা।’ অভিনেত্রী সুশ্মিতা চট্টোপাধ্যায় লিখেছেন, ‘অনেক ভালোবাসা, দিদি।

এছাড়া মিমি চক্রবর্তী, শ্রীময়ী চট্টরাজ, ঋদ্ধিমা ঘোষ, অনিন্দিতা রায়সহ বিনোদন অঙ্গনের অনেকেই তাঁদের অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930