ঢাকা
১৯ জুলাই ২০২৬
শিরোনাম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭৩ ট্রল বা অপবাদে দায়িত্ব থেকে সরে আসবেন না বলে জানালেন শিক্ষামন্ত্রী সাইবার অপরাধ মোকাবিলায় আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনের আহ্বান আইজিপির বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য প্রতিফলিত : মাহদী আমিন ফাইনালের আগে রেফারির নিরপেক্ষ ও কঠোর ভূমিকা চান লাপোর্তে ঢাকা-চট্টগ্রামে বুলেট ট্রেন চালুর সম্ভাবনার কথা জানালেন চীনের রাষ্ট্রদূত আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের পর্যায়ক্রমে ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করছে সরকার : প্রেস সচিব

টিফিনের ছুটিতে গোসলে নেমে নরসিংদীতে ৪ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬   ১২ বার পঠিত
টিফিনের ছুটিতে গোসলে নেমে নরসিংদীতে ৪ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

ছবি: -সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় টিফিনের ছুটিতে গোসল করতে নেমে পানিতে ডুবে চার শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), রুবেল মিয়ার মেয়ে জান্নাত (৮) এবং অপর এক শিশু, যার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা সবাই বড়কান্দা এলাকার গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মাদরাসায় ক্লাস শেষে টিফিনের ছুটিতে ছয় শিক্ষার্থী পাশের একটি বিলে গোসল করতে যায়। এ সময় এক শিশু পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে অন্যরা পানিতে নামে। একপর্যায়ে আরও তিন শিশুও পানিতে ডুবে যায়।

খবর পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করেন। প্রথমে তিন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, প্রথমে তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া যায় এবং তাদের মরদেহ হাসপাতালে নেওয়া হয়। পরে আরও একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031