ঢাকা
২৪ জুলাই ২০২৬
শিরোনাম
বাবা-মেয়ে হত্যা, পাঁচ আসামির মৃত্যুদণ্ড বহাল, ধর্ষণ মামলায় সাজা কমিয়ে যাবজ্জীবন মেডিকেল শিক্ষার্থীদের মানবিক চিকিৎসক হয়ে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের সাংবাদিকতার স্বীকৃতি নির্ধারণে উপযুক্ত কর্তৃপক্ষ প্রয়োজন : তথ্যমন্ত্রী বিএনপির নেতা রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে গড়তে সমন্বিত মাস্টারপ্ল্যান এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু পদত্যাগ প্রস্তুতি সাহাবুদ্দিন চুপ্পুর, পরবর্তী রাষ্ট্রপতি কে? চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির বিশাল কোরাল, দেখতে ভিড় পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য : প্রধানমন্ত্রী

ইনফ্যান্তিনোর পদত্যাগ চান লা লিগা সভাপতি

বুধবার, ২২ জুলাই ২০২৬   ১১ বার পঠিত
ইনফ্যান্তিনোর পদত্যাগ চান লা লিগা সভাপতি

বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৬৪-এ উন্নীত করার সম্ভাব্য পরিকল্পনার কড়া বিরোধিতা করেছেন স্প্যানিশ লা লিগার সভাপতি হ্যাভিয়ের তেবাস। একই সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর পদত্যাগও দাবি করেছেন তিনি।

ইতালীয় ক্রীড়া দৈনিক লা গ্যাজেত্তা দেলো স্পোর্ত-কে দেওয়া সাক্ষাৎকারে তেবাস বলেন, বিশ্বকাপে আরও দল বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। তার মতে, এমন সিদ্ধান্ত বিশ্ব ফুটবলের চেয়ে ফুটবল শিল্পেরই বেশি ক্ষতি করবে।

তেবাসের ভাষ্য, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য জাতীয় লিগগুলোর সূচি ও কাঠামো বারবার পরিবর্তন করা ঠিক নয়। তিনি বলেন, জাতীয় লিগই বিশ্ব ফুটবলের ভিত্তি এবং লাখো মানুষের কর্মসংস্থানের সঙ্গে জড়িত। তাই বিশ্বকাপের পরিবর্তে জাতীয় লিগের সুরক্ষায় গুরুত্ব দেওয়া উচিত।

২০২৬ সালে প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। এর মধ্যেই ২০৩০ বিশ্বকাপে দলসংখ্যা ৬৪ করার আলোচনা শুরু হয়েছে। স্পেন, পর্তুগাল ও মরক্কো যৌথভাবে ওই আসরের আয়োজক।

তেবাসের মতে, ইনফ্যান্তিনোর সময় শেষ হয়ে গেছে এবং তার পদত্যাগ করা উচিত। তবে তিনি স্বীকার করেন, বিভিন্ন জাতীয় ফুটবল ফেডারেশনের সমর্থন থাকায় ফিফা সভাপতির অবস্থান এখনো বেশ শক্তিশালী।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031