https://timenewsbangla.com

বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়লেও পরে তা তথ্যগত ভুল বলে নিশ্চিত করেছে ফিফা।
স্পেনের বিপক্ষে ফাইনালে ম্যাচশেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত সংঘর্ষ বাধে। টেলিভিশন ফুটেজে পারেদেসকে স্পেনের এরিক গার্সিয়াকে ধাক্কা দিতে দেখা যায়। এরপর উভয় দলের খেলোয়াড়, বদলি সদস্য ও কোচিং স্টাফও সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রাথমিকভাবে ফিফার ম্যাচ তথ্যে ভুলবশত পারেদেসের নামে লাল কার্ড দেখানো হয়েছিল। তবে পরে সেটি সংশোধন করা হয়। ফিফার অফিসিয়াল ম্যাচ রিপোর্টে আর্জেন্টিনার একমাত্র লাল কার্ডটি রয়েছে এনজো ফার্নান্দেজের নামে, যিনি দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।
যদিও পারেদেসকে কোনো লাল কার্ড দেখানো হয়নি, তবু ম্যাচশেষের সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরু করেছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, একজন শৃঙ্খলা ও নৈতিকতাবিষয়ক প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে। তদন্তে দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের আচরণ পর্যালোচনা করা হবে।