https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে হামলার অভিযোগে বুধবার (২৯ জুলাই) সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে এনসিপির দপ্তর সেলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় দলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির নেতাকর্মীদের হামলার অভিযোগে দলটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এ ঘটনার প্রতিবাদে ২৯ জুলাই (বুধবার) দেশব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনসিপির সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া, কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে দলটি।