https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
খুলনা সদর থানাধীন দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. ইসমাইল (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত ইসমাইল হত্যা ও পুলিশ অ্যাসল্টসহ একাধিক মামলার আসামি ছিলেন। এছাড়া তিনি মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে চিহ্নিত ছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, দুর্বৃত্তরা ইসমাইলের মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।