https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, কোনো মামলায় রাষ্ট্রপক্ষ হেরে গেলেও যদি ন্যায়বিচার নিশ্চিত হয়, সেটিই সবচেয়ে বড় স্বস্তির বিষয়। বিচারব্যবস্থার মূল লক্ষ্য রাষ্ট্রের জয়-পরাজয় নয়, বরং নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করা।
শুক্রবার (৩১ জুলাই) ঝিনাইদহের কোটচাঁদপুরে এক নাগরিক সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আইনের শাসনের ভিত্তি হলো নাগরিকের অধিকার রক্ষা। বিচারপ্রার্থী সঠিক বিচার পেলে রাষ্ট্রের প্রতিনিধি হিসেবেও তা সন্তোষজনক এবং এতে বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও শক্তিশালী হয়।
কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি।
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | 31 | |||||