ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

হামের ভয়াবহ বিস্তার, মৃত্যু ছাড়াল ৫০০

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৩ মে ২০২৬   ৬৯ বার পঠিত
হামের ভয়াবহ বিস্তার, মৃত্যু ছাড়াল ৫০০

ছবি: -সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছে ৫১২ শিশু।

শনিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল। বাকি শিশুরা হামের উপসর্গ নিয়ে মারা যায়।

এ সময়ের মধ্যে দেশে নতুন করে ১ হাজার ৯৬৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায়। এছাড়া চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও ময়মনসিংহেও শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৬২ হাজার ৫০৭ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৪৯ হাজার ৩৮৯ শিশুকে। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৫ হাজার ১১ শিশু।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ এবং দ্রুত চিকিৎসাই হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930