https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
শাকিব খানের নতুন সিনেমা ‘নিঃস্ব’-এ নায়িকা হিসেবে ইধিকা পালের নাম চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একাধিক সূত্র। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।
‘প্রিয়তমা’ দিয়ে বড় পর্দায় অভিষেকের পর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে প্রশংসা পান ইধিকা। পরে ‘বরবাদ’ সিনেমাতেও শাকিবের বিপরীতে অভিনয় করেন তিনি।
আগামী ঈদে নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে সাবিলা নূরের নাম ছড়ালেও সংশ্লিষ্টরা বলছেন, এ তথ্যের ভিত্তি নেই। তাদের দাবি, ‘নিঃস্ব’-তে শাকিবের বিপরীতে থাকছেন ইধিকা পাল।
তবে নির্মাতা হৃদয় এখনো নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। তিনি জানিয়েছেন, শিগগিরই এ বিষয়ে জানানো হবে।
আগামী অক্টোবরের শেষ সপ্তাহে শাকিব খান ও ইধিকা পালকে নিয়ে ‘নিঃস্ব’-এর শুটিং শুরু হবে।