ঢাকা
১৯ জুলাই ২০২৬
শিরোনাম
২০২৭ সালের মধ্যে ১০ উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা বিমানের জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান চান মির্জা ফখরুল টানা ৫ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও অতি ভারী বর্ষণের পূর্বাভাস শাহজালাল বিমানবন্দরে ফলের চালানে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ দেশপ্রেম, সততা ও রাজনৈতিক নিরপেক্ষতায় দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শাপলা চত্বর হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত : চিফ প্রসিকিউটর এয়ারবাস থেকে ৯৫ উড়োজাহাজ কিনছে চীনের তিন শীর্ষ এয়ারলাইনস ২২ ক্যারেটের সোনার ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা বিপৎসীমার ওপরে দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল ফ্রান্সের কোচের দায়িত্ব ছাড়লেন দিদিয়ের দেশম

রাজধানীর কলাবাগানে ৮ বছরের শিশু ধর্ষণ, প্রতিবেশী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৪ মে ২০২৬   ২২ বার পঠিত
রাজধানীর কলাবাগানে ৮ বছরের শিশু ধর্ষণ, প্রতিবেশী গ্রেপ্তার

ছবি: -সংগৃহীত

রাজধানীর কলাবাগান এলাকায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে অভিযুক্ত ব্যক্তি চকোলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়। পরীক্ষা শেষে তাকে বাসায় ফেরত পাঠানো হয়।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, ঘটনাটি ঘটেছে নর্থ সার্কুলার সড়কের একটি বাড়িতে। শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তারকৃত আসামি ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন।

ওসি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তি তার ভাইয়ের পরিবারের সঙ্গে ওই বাড়িতে থাকতেন। ভুক্তভোগী শিশুটি তার প্রতিবেশী। শুক্রবার রাতে শিশুটি বাসার সামনে খেলছিল। এ সময় তাকে চকোলেট দেওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত দরজা খুলে দেন। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031