ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের মেয়েদের তালাবদ্ধ ঘর থেকে তীব্র দুর্গন্ধ, নবজাতকসহ ৩ জনের লাশ উদ্ধার ডিএমপির অভিযানে ৪৩৪ জন গ্রেপ্তার, উদ্ধার বিদেশি রিভলভার ও ইয়াবা চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০ গ্রিড সাবস্টেশন হলে রৌমারীতে বাড়বে ৬,৩০০ টন ধান উৎপাদন শাপলা চত্বরে ১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু সৌদি আরবকে ৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম দেবে যুক্তরাষ্ট্র প্রবাসীদের নিরাপত্তা বাড়ানোর লক্ষ্য, বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা

রাজধানীতে মাথায় ইট মারার ভয়ানক ঘটনা, দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১২ জুন ২০২৬   ৩২ বার পঠিত
রাজধানীতে মাথায় ইট মারার ভয়ানক ঘটনা, দুজন গ্রেপ্তার

ছবি: -সংগৃহীত

রাজধানীর মিরপুরে ইট ছুড়ে এক মোটরসাইকেল চালককে আহত করার ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওটি ব্যাপক আলোচনার জন্ম দেওয়ার পর দ্রুত তদন্ত চালিয়ে অভিযুক্তদের শনাক্ত ও আটক করা হয়।

শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মিরপুর এলাকায় মোটরসাইকেল আরোহীর ওপর ইট নিক্ষেপের ভাইরাল ভিডিওটির রহস্য উদঘাটন করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে শুক্রবার দুপুর ২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার ঘটনার তদন্ত, গ্রেপ্তার এবং অভিযুক্তদের বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জনমনে উদ্বেগ সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930