ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভারতের কোক স্টুডিওতে সেই জাদু নেই : আতিফ আসলাম সারাবছর সুর ছড়ানো পাখি সাবিনা ইয়াসমিন দেশকে নতুন করে গড়ে তুলতে সময় দিতে হবে : বিমানমন্ত্রী পুলিশের ওপর হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা টিকা না পাওয়া শিশুদের খুঁজে আবারও টিকাদান ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে সংসদে পরামর্শ দিন : রিজভী সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে ২২টি মাদক ট্রাইব্যুনাল গঠন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী ৪০ হাজার ছাড়াল

পুলিশের ওপর হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা

জেলা প্রতিনিধি
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   ২ বার পঠিত
পুলিশের ওপর হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা

ছবি: -সংগৃহীত

চট্টগ্রাম নগরের খুলশীতে পুলিশের অভিযানের সময় হামলা চালিয়ে গোপন সুড়ঙ্গ দিয়ে পালিয়েছেন পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ ওয়াকিল হোসেন ওরফে বগা (৪২)। এ সময় হামলায় খুলশী থানার ওসি, বডিগার্ডসহ পাঁচ থেকে ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ওয়্যারলেস মোড় ও পাহাড়তলী এলাকায় ওয়াকিলকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তার অনুসারীরা সড়কে ব্যারিকেড দিয়ে ইটপাটকেল, বোতল ও ককটেলসদৃশ বিস্ফোরক নিক্ষেপ করে। এতে ওসির সরকারি গাড়িও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে।

পরে ওয়াকিলের বাসায় অভিযান চালিয়ে একটি গোপন সুড়ঙ্গ ও পালানোর পথের সন্ধান পায় পুলিশ। পরিবারের সদস্যদের সহযোগিতায় ওই পথ ব্যবহার করে তিনি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম বলেন, কলেজশিক্ষক মিজানুর রহমানকে তুলে নিয়ে নির্যাতনের মামলায় ওয়াকিলকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছিল। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ওয়াকিলসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, চাঁদাবাজি, মাদক ব্যবসা, দখলবাজি ও বিস্ফোরক আইনের মামলাসহ ওয়াকিলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৭টি মামলা রয়েছে। গত ৮ জুন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তারের অভিযোগে তাকে স্বেচ্ছাসেবক দলের পদ থেকে বহিষ্কার করা হয়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930