ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের মেয়েদের তালাবদ্ধ ঘর থেকে তীব্র দুর্গন্ধ, নবজাতকসহ ৩ জনের লাশ উদ্ধার ডিএমপির অভিযানে ৪৩৪ জন গ্রেপ্তার, উদ্ধার বিদেশি রিভলভার ও ইয়াবা চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০ গ্রিড সাবস্টেশন হলে রৌমারীতে বাড়বে ৬,৩০০ টন ধান উৎপাদন শাপলা চত্বরে ১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু সৌদি আরবকে ৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম দেবে যুক্তরাষ্ট্র প্রবাসীদের নিরাপত্তা বাড়ানোর লক্ষ্য, বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা নতুন বিশ্ব মানচিত্র গ্রহণের প্রস্তাব পাস জাতিসংঘে

নেইমার ছাড়াই হাইতির মুখোমুখি ব্রাজিল

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৯ জুন ২০২৬   ২৪ বার পঠিত
নেইমার ছাড়াই হাইতির মুখোমুখি ব্রাজিল

ছবি: -সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে ব্রাজিলকে। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য এই ম্যাচে তারকা ফরোয়ার্ডের অনুপস্থিতি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

চোট থেকে পুরোপুরি সেরে ওঠার লক্ষ্যে ৩৪ বছর বয়সী নেইমার নিউ জার্সিতেই থাকবেন। সেখানকার আধুনিক প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধায় তার রিকভারির চূড়ান্ত পর্যায় সম্পন্ন হবে। দলের কৌশল স্পষ্ট— গ্রুপ পর্বে ঝুঁকি নয়, নকআউটে নেইমারকে পূর্ণ ফিটনেসে চাই।

প্রায় এক মাস আগে সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের কাফ মাসলে গ্রেড-টু ইনজুরিতে পড়েন নেইমার। এর ফলে বিশ্বকাপের প্রস্তুতির বড় একটা অংশই কাটাতে হয়েছে মাঠের বাইরে। তবে তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের কথা মাথায় রেখে কোচ কার্লো আনচেলত্তি তাকে দলে রেখেছেন।

তবে সমর্থকদের জন্য একটি আশার আলো জ্বলেছে বুধবার। এই বিশ্বকাপে প্রথমবারের মতো সতীর্থদের সঙ্গে অনুশীলনে অংশ নেন নেইমার। রাফিনিয়া, ব্রুনো গিমারাইস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ফাবিনিয়োর পাশে তাকে মাঠে দেখে অনেকটাই স্বস্তি পেয়েছেন ব্রাজিল-ভক্তরা।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930