https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চলমান ২০২৬ বিশ্বকাপে ফুটবল ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে এক অনন্য মাইলফলক। রোববারের প্রথম প্রহরে মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে জাপান জাতীয় ফুটবল দল ও তিউনিসিয়া জাতীয় ফুটবল দল—যা হবে বিশ্বকাপের ইতিহাসের এক হাজারতম ম্যাচ।
ফুটবলের সবচেয়ে বড় এই আসর শুরু হয়েছিল ১৯৩০ সালের ১৩ জুলাই উরুগুয়েতে। সেখান থেকে প্রায় ৯৬ বছরের দীর্ঘ পথ পেরিয়ে বিশ্বকাপ এখন পৌঁছে গেছে এক হাজারতম ম্যাচের ঐতিহাসিক পর্যায়ে। উদ্বোধনী আসরে একই দিনে দুটি ম্যাচ দিয়ে যাত্রা শুরু হয়েছিল এই টুর্নামেন্টের, যা ধীরে ধীরে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর হিসেবে প্রতিষ্ঠিত হয়।
বিশ্বকাপের ইতিহাসে প্রতিটি শততম ম্যাচই আলাদা গুরুত্ব বহন করেছে। ১৯৫৪ সালে অস্ট্রিয়া ও উরুগুয়ের ম্যাচ দিয়ে পূর্ণ হয় শততম ম্যাচের মাইলফলক। এরপর ১৯৬৬ বিশ্বকাপের ফাইনাল হয় দুইশতম ম্যাচ, আর ২০১৮ সালের ফাইনাল ছিল নয়শতম ম্যাচ।
এই দীর্ঘ যাত্রায় আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের বহু স্মরণীয় ম্যাচ বিশ্বকাপ ইতিহাসে জায়গা করে নিয়েছে। বিশেষ করে আর্জেন্টিনার ১৯৮৬ ও ১৯৯৪ সালের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো এই তালিকায় উল্লেখযোগ্য।