ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী আগস্টে কমেছে মূল্যস্ফীতি, ৮ দশমিক ২৬ শতাংশ সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য দুদককে দিল এফবিআই টেকসই উন্নয়নে বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে : দীনেশ ত্রিবেদী বন্ধ নয়, শৃঙ্খলায় আনতে অটোরিকশায় কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং দেশে ৫৮ হাজারের বেশি চিকিৎসকের ঘাটতি হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২০০-এর বেশি ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৩১৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী দুই দিনের সফর শেষে ঠাকুরগাঁও ছাড়লেন রাষ্ট্রপতি

ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করলেন প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   ২৪ বার পঠিত
ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করলেন প্রেসিডেন্ট

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

৭ মাত্রার বেশি শক্তিশালী দুটি ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে ভেনেজুয়েলা সরকার। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এ ঘোষণা দেন।

প্রেসিডেন্ট জানান, ভূমিকম্পে বহু মানুষ হতাহত হয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ৪০ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ভেনেজুয়েলার উত্তরাঞ্চলীয় উপকূল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রকাশিত ভিডিওতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ভবন ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। বহু ভবন ধসে পড়েছে এবং আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।

সরকার জানিয়েছে, রাজধানীসহ বিভিন্ন শহর ও গ্রামে ভবন ধস এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলোর কারণে দেশজুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

ভূমিকম্পের পর রাজধানী কারাকাসের বহু এলাকা এবং দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এছাড়া কারাকাস আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930