ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী আগস্টে কমেছে মূল্যস্ফীতি, ৮ দশমিক ২৬ শতাংশ সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য দুদককে দিল এফবিআই টেকসই উন্নয়নে বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে : দীনেশ ত্রিবেদী বন্ধ নয়, শৃঙ্খলায় আনতে অটোরিকশায় কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং দেশে ৫৮ হাজারের বেশি চিকিৎসকের ঘাটতি হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২০০-এর বেশি ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৩১৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী দুই দিনের সফর শেষে ঠাকুরগাঁও ছাড়লেন রাষ্ট্রপতি

ক্রিপ্টো ব্যবসা থেকে এক বছরে ট্রাম্পের আয় প্রায় ১২০ কোটি ডলার

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০১ জুলাই ২০২৬   ২৯ বার পঠিত
ক্রিপ্টো ব্যবসা থেকে এক বছরে ট্রাম্পের আয় প্রায় ১২০ কোটি ডলার

ছবি: -সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এক বছরে তার ক্রিপ্টোকারেন্সি–সম্পর্কিত ব্যবসা থেকে প্রায় ১২০ কোটি ডলার আয় করেছেন। সরকারি নৈতিকতা–সংক্রান্ত নথিতে উঠে এসেছে, তার এই আয়ের বড় অংশ এসেছে পরিবারের সহপ্রতিষ্ঠিত ক্রিপ্টো স্টার্টআপ ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স (ডব্লিউএলএফ) এবং ‘ডলার ট্রাম্প’ নামে একটি ক্রিপ্টোকারেন্সির রয়্যালটি থেকে।

যুক্তরাষ্ট্রের অফিস অব গভর্নমেন্ট এথিকস (ওজিই) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে শুধু ডব্লিউএলএফের সঙ্গে সংশ্লিষ্টতা থেকেই ট্রাম্প প্রায় ৫৫ কোটি ডলার আয় করেছেন।

২০২৪ সালের সেপ্টেম্বরে ট্রাম্প, তার মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তাদের পরিবারের সদস্যদের যৌথ উদ্যোগে ডব্লিউএলএফ প্রতিষ্ঠিত হয়।

সরকারি নথিতে আরও বলা হয়েছে, ‘ডলার ট্রাম্প’ নামে একটি ক্রিপ্টোকারেন্সির লাইসেন্স চুক্তি থেকে ট্রাম্প ৬৩ কোটি ৫০ লাখ ডলার রয়্যালটি পেয়েছেন। ২০২৫ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা আগে বাজারে ছাড়া হয় এই ডিজিটাল মুদ্রাটি।

মার্কিন সাময়িকী ফোর্বস–এর তথ্য অনুযায়ী, ক্রিপ্টো খাত থেকে অর্জিত আয়ের ফলে ট্রাম্পের ব্যক্তিগত সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে তার সম্পদের পরিমাণ প্রায় ২৩০ কোটি ডলার থেকে বেড়ে ৬৫০ কোটি ডলারে পৌঁছেছে।

তবে ট্রাম্পের এই ব্যবসায়িক সাফল্য নতুন করে স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে। সমালোচকদের অভিযোগ, তিনি নিজেই ক্রিপ্টো খাতে বড় বিনিয়োগকারী হওয়া সত্ত্বেও প্রেসিডেন্ট হিসেবে এ খাতের নিয়ন্ত্রণ শিথিলের উদ্যোগ নিয়েছেন, যা ডিজিটাল মুদ্রার মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

যদিও এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। উপ-প্রেস সচিব আনা কেলি এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বা তার পরিবার কখনোই কোনো স্বার্থের সংঘাতের সঙ্গে জড়িত ছিলেন না এবং ভবিষ্যতেও থাকবেন না।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930