ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারে আগ্রহী চীন : রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জ্বালানি সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তারেক রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ৮৮ দিনের বিশেষ অভিযানে গ্রেফতার প্রায় ১ লাখ ৪২ হাজার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ বিতর্কিত সব নির্বাচনের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : তথ্য উপদেষ্টা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ক্যাটরিনার কামব্যাকের গুঞ্জন

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৭ জুলাই ২০২৬   ১১ বার পঠিত
ক্যাটরিনার কামব্যাকের গুঞ্জন

ছবি: -সংগৃহীত

দীর্ঘদিন পর বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অভিনয়ে ফিরছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়লেও, সেটিকে ভিত্তিহীন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহুল প্রতীক্ষিত ‘স্পিরিট’ সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করবেন ক্যাটরিনা। গুঞ্জন সত্যি হলে প্রায় দুই দশক পর তেলুগু সিনেমায় ফিরতেন তিনি।

তবে হিন্দুস্তান টাইমসকে ইন্ডাস্ট্রির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ক্যাটরিনার ‘স্পিরিট’-এ যুক্ত হওয়ার খবরের কোনো ভিত্তি নেই। অভিনয়ে ফেরার বিষয়ে যেসব দাবি করা হচ্ছে, সেগুলো কেবল অনুমাননির্ভর।

ক্যাটরিনাকে সর্বশেষ ২০২৪ সালে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় বিজয় সেতুপতির বিপরীতে দেখা যায়। ২০২১ সালে ভিকি কৌশলকে বিয়ের পর থেকে তিনি অভিনয়ে তুলনামূলকভাবে অনিয়মিত। বর্তমানে সংসার ও মাতৃত্বেই বেশি মনোযোগ দিচ্ছেন এই অভিনেত্রী।

অভিনয়ে ফেরার বিষয়ে ভক্তদের আগ্রহ থাকলেও, এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি ক্যাটরিনা কাইফ।