ঢাকা
১১ আগস্ট ২০২৬
শিরোনাম
শেখ হাসিনা ও হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ দ্রুত চায় বাংলাদেশ হেফাজতে নির্যাতন, মৃত্যু ও গুম রোধে এনপিএম ইউনিট, মানবাধিকার কমিশন আইনের খসড়া অনুমোদন ধানমন্ডিতে উপড়ে পড়ল গাছ, দুমড়েমুচড়ে গেল ৩ প্রাইভেটকার খুলনায় ছেলেকে খুঁজতে এসে বাবাকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে মায়ের গায়ে ভেটিং সাপেক্ষে ব্যাংক রেজল্যুশন সংশোধন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন এক ঘণ্টার বৃষ্টিতে ডুবল নিউমার্কেট, চরম ভোগান্তিতে মানুষ নগদের প্রধান কার্যালয়ে শুরু দুই দিনব্যাপী ‘নগদ-প্রথমা বইবন্ধন’ পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট বন্ধে হাইকোর্টের রুল তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ-রসমালাইয়ে আপ্যায়িত মার্কিন রাষ্ট্রদূত বাংলা কিউআরে দেড় হাজার কোটি টাকার লেনদেন

অস্থির সময়কে ছুঁয়ে গেল ‘অন্তর্দাহ’

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১০ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
অস্থির সময়কে ছুঁয়ে গেল ‘অন্তর্দাহ’

ছবি: -সংগৃহীত

সময়ের অস্থিরতা, শোক, প্রেম-বিরহ এবং অশুভের বিরুদ্ধে মানুষের চিরন্তন প্রত্যয়কে ধারণ করে রাজধানীর ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘গাই বাংলার গান পর্ষদ’-এর বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘অন্তর্দাহ—স্মৃতি দ্রোহ মিলন’।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যার এ আয়োজনে গান, নৃত্য, আবৃত্তি, বাঁশি ও দলীয় সংগীতের মধ্য দিয়ে মানুষের অনুভূতি, যন্ত্রণা ও সাংস্কৃতিক চেতনার নানা দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ‘গাই বাংলার গান পর্ষদ’-এর মুখ্য সংগঠক ফজলুল কবীর তুহিন। তিনি বলেন, সংস্কৃতি মানুষের মনন, মূল্যবোধ ও মানবিকতাকে বিকশিত করে। সাম্প্রতিক সময়ে চারপাশে তৈরি হওয়া অসহিষ্ণুতা ও সাংস্কৃতিক শূন্যতার বিপরীতে দাঁড়ানোর প্রত্যয় থেকেই ‘অন্তর্দাহ’-এর আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, শোক, বেদনা কিংবা অস্থিরতার সময়ে সংস্কৃতিই মানুষকে মানুষের কাছে ফিরিয়ে আনতে পারে। গান, কবিতা ও নৃত্যের মধ্য দিয়ে মানবিক বোধ ও শুভবোধ জাগিয়ে তোলাই এ আয়োজনের উদ্দেশ্য।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন অলোক কুমার দাশ, ইউসুফ হাসান অর্ক, মৌমিতা ও অমিতা। মিউজিক্যাল ধ্রুপদ পরিবেশন করেন সবুজ, শান্ত ও কামরুল। নৃত্যে অংশ নেন প্রান্তিক, প্লাবন্তি ইতি ও শান্তনা। আবৃত্তি করেন শামীম ও বেলায়েত। পাশাপাশি ছিল দলীয় সংগীতের পরিবেশনা। বাঁশিতে সুর তোলেন তপু দাস।

গান, কবিতা, নৃত্য ও বাদ্যযন্ত্রের সমন্বয়ে পুরো আয়োজনটি হয়ে ওঠে স্মৃতি, শোক, দ্রোহ, মানবিকতা ও সাংস্কৃতিক চেতনার সম্মিলিত প্রকাশ। আয়োজকদের মতে, সময়ের অস্থিরতার মধ্যেও মানুষের মধ্যে শুভবোধ ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের ধারাবাহিকতা প্রয়োজন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031