ঢাকা
১৪ আগস্ট ২০২৬

ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি মনিটরিং বাড়ানোর নির্দেশ আইজিপির

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি মনিটরিং বাড়ানোর নির্দেশ আইজিপির

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

মাঠপর্যায়ের পুলিশি কার্যক্রম আরও গতিশীল করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি তদারকি ও মনিটরিং বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

আইজিপি বলেন, রাজধানীতে দেশি-বিদেশি কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বসবাস। তাই রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পুরো দেশের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। ঊর্ধ্বতন কর্মকর্তাদের যথাযথ তদারকি থাকলে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা আরও উৎসাহের সঙ্গে দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, অন্যায়ের কাছে মাথা নত না করে দেশের স্বার্থ ও জনগণের শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে। তবে ইচ্ছাকৃত ভুল কিংবা ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করলে দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের রাজনৈতিক নিরপেক্ষতা ও পেশাদারিত্বের ওপর গুরুত্ব দিয়ে আইজিপি বলেন, দল-মত নির্বিশেষে পুলিশের পরিচয় একটাই—আইন ও জনগণের সেবক। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, প্রচলিত অপরাধের পাশাপাশি সাইবার অপরাধ, গুজব, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য বর্তমানে পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ। এসব মোকাবিলায় সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।

সভায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031