https://timenewsbangla.com

আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের রায় আজ সোমবার (২৪ আগস্ট) ঘোষণা করবেন হাইকোর্ট।
রায়কে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নুসরাতের সোনাগাজীর বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগে সেখানে দুই পুলিশ সদস্য মোতায়েন থাকলেও এখন আরও সাতজন সদস্য দায়িত্ব পালন করছেন।
২০১৯ সালের ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসায় নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ ওঠে। গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন ১০ এপ্রিল তাঁর মৃত্যু হয়।
মামলার তদন্ত শেষে ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। একই বছরের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদণ্ড দেন।
ওই রায়ের পর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি হাইকোর্টে আসে। পাশাপাশি আসামিরা পৃথক আপিল ও জেল আপিল করেন। দীর্ঘ শুনানি শেষে গত ২০ আগস্ট হাইকোর্ট রায়ের জন্য আজকের দিন ধার্য করেন।
নুসরাতের পরিবার বিচারিক আদালতের রায় বহাল রাখার প্রত্যাশা করছে।