লন্ডন থেকে বাংলাদেশে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, বিমানের ভেতরে দুই যাত্রী প্রথমে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়। হাতাহাতির সময় একজনের টি-শার্ট ছিঁড়ে যায়।
এ ঘটনায় বিমানের অন্যান্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীরা ভীত হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেবিন ক্রু ও কয়েকজন যাত্রী এগিয়ে এসে দুই ব্যক্তিকে আলাদা করার চেষ্টা করেন।
তবে ঘটনাটি কোন ফ্লাইটে, কখন এবং কী কারণে ঘটেছে—তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য করুন