বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি, সংযুক্তি ও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশ অনুযায়ী, ইকবাল আহমেদ আলীকে স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট থেকে মহাব্যবস্থাপক (কার্গো) পদে বদলি করা হয়েছে। এ এইচ এম শফিউল বারীকে পোল্ট্রি কমপ্লেক্স থেকে মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

শাহনুর আহমেদকে মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) হিসেবে মূল দায়িত্বের পাশাপাশি মহাব্যবস্থাপক (জনসংযোগ) হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে মহিউদ্দিন আহমেদকে গ্রাহক সেবা থেকে এয়ারপোর্ট সার্ভিসেস বিভাগে বদলি করা হয়েছে।

ক্যাপ্টেন শেখ আব্বাস হোসেনকে বর্তমান দায়িত্বের পাশাপাশি মহাব্যবস্থাপক (পরিকল্পনা) হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। খন্দকার বাকী উদ্দিন আহমদকে স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া এম এম আরিফুর রহমানকে করপোরেট প্ল্যানিংয়ে বদলি, মো. ফজরুল আলমকে মানবসম্পদ ও পার্সোনেল বিভাগের অতিরিক্ত দায়িত্ব এবং এ জেড এম আরিফকে পোল্ট্রি কমপ্লেক্সে বদলি করা হয়েছে।

আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন দায়িত্ব অনুযায়ী অবিলম্বে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।