ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শিগগিরই গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কার্গো হাব গড়ে ওঠেনি ৪৬ বছরেও, শাহজালালে বছরে ১২১ কোটি টাকার রাজস্বের সম্ভাবনা রাখাইনের যুদ্ধে অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন

মালয়েশিয়ায় অভিযান, ৯ বাংলাদেশিসহ ৪৯ প্রবাসী আটক

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬   ৩১ বার পঠিত
মালয়েশিয়ায় অভিযান, ৯ বাংলাদেশিসহ ৪৯ প্রবাসী আটক

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

মালয়েশিয়ার মেলাকা রাজ্যে বৈধ ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় নথিপত্র ছাড়া যানবাহন চালানোর অভিযোগে ৯ জন বাংলাদেশিসহ মোট ৪৯ জন বিদেশি প্রবাসীকে আটক করেছে দেশটির সড়ক পরিবহন বিভাগ (জেপিজে)। একই অভিযানে ৪৯টি যানবাহন জব্দ করা হয়েছে।

মালয়েশীয় সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়, রাজ্যজুড়ে পরিচালিত বিশেষ অভিযান অপ পেওয়া চলাকালে এই আটক ও জব্দের ঘটনা ঘটে। অভিযানে মোট ১৪৭টি যানবাহন তল্লাশি করা হয়, যার মধ্যে ৪৪টি মোটরসাইকেল এবং ৫টি গাড়িসহ মোট ৪৯টি যানবাহন জব্দ করা হয়।

মেলাকা জেপিজের পরিচালক সিতি জারিনা মোহাম্মদ ইউসোপ এক সংবাদ সম্মেলনে জানান, জব্দ করা অধিকাংশ যানবাহন মালয়েশিয়ার নাগরিকদের মালিকানাধীন হলেও তা বিদেশি নাগরিকদের ব্যবহারের জন্য দেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। অনেক ক্ষেত্রেই এসব যানবাহন কর্মসংস্থান বা ব্যবসায়িক কাজে ব্যবহৃত হচ্ছিল।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে আটক বিদেশিদের মধ্যে কয়েকজন দাবি করেছেন, গাড়ির মালিকরা তাদের নিয়োগকর্তা। তবে এই তথ্যের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

আটকদের মধ্যে ২২ জন রোহিঙ্গা, ১০ জন পাকিস্তানি, ৯ জন বাংলাদেশি, ৫ জন ইন্দোনেশীয়, ২ জন ভিয়েতনামী এবং ১ জন ভারতীয় নাগরিক রয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

জেপিজে কর্মকর্তারা জানান, অভিযানে মূলত তিন ধরনের আইন লঙ্ঘন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, রোড ট্যাক্স ছাড়া যানবাহন ব্যবহার এবং বিমা ছাড়া যানবাহন চালানো।

কর্তৃপক্ষ মালিকদের সতর্ক করে বলেছে, বিদেশি নাগরিকদের কাছে যানবাহন হস্তান্তরের ক্ষেত্রে মালিকদের পূর্ণ দায়িত্ব রয়েছে। বৈধ কাগজপত্র ছাড়া গাড়ি বা মোটরসাইকেল চালাতে দেওয়া হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মেলাকা জেপিজে হাজারেরও বেশি যানবাহন পরিদর্শন করেছে এবং শতাধিক যানবাহন জব্দ করেছে বলে জানা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আইন অমান্যকারীদের বিরুদ্ধে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031