ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের মেয়েদের তালাবদ্ধ ঘর থেকে তীব্র দুর্গন্ধ, নবজাতকসহ ৩ জনের লাশ উদ্ধার ডিএমপির অভিযানে ৪৩৪ জন গ্রেপ্তার, উদ্ধার বিদেশি রিভলভার ও ইয়াবা চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০ গ্রিড সাবস্টেশন হলে রৌমারীতে বাড়বে ৬,৩০০ টন ধান উৎপাদন শাপলা চত্বরে ১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু সৌদি আরবকে ৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম দেবে যুক্তরাষ্ট্র প্রবাসীদের নিরাপত্তা বাড়ানোর লক্ষ্য, বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা

বিশ্বকাপ বয়কটের পর দুর্দান্ত বাংলাদেশ, টানা পাঁচ সিরিজে অপরাজিত টাইগাররা

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১২ জুন ২০২৬   ৩৭ বার পঠিত
বিশ্বকাপ বয়কটের পর দুর্দান্ত বাংলাদেশ, টানা পাঁচ সিরিজে অপরাজিত টাইগাররা

ছবি: -সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট। রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিশ্বকাপ বয়কট করায় আইসিসি, বিসিসিআই ও বিসিবির মধ্যে তৈরি হয়েছিল টানাপোড়েন। তবে বিশ্বমঞ্চের সুযোগ হারানোর হতাশাকে শক্তিতে রূপান্তর করেছে বাংলাদেশ দল। এরপর থেকে তিন ফরম্যাটে টানা পাঁচ সিরিজে অপরাজিত থেকেছে টাইগাররা।

বিশ্বকাপের পর প্রথমেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামে বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় লিটন দাসের দল। প্রতিটি ম্যাচেই ছিল লড়াই আর দৃঢ়তার ছাপ।

এরপর বাংলাদেশ সফরে আসে নিউজিল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও একই ফল—২-১ ব্যবধানে জয় বাংলাদেশের। মিরপুর ও চট্টগ্রামের বাউন্সি উইকেটে টাইগার পেসারদের সামনে অসহায় ছিল কিউই ব্যাটিং লাইনআপ। টি-টোয়েন্টি সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হলেও বৃষ্টির কারণে একটি ম্যাচ পরিত্যক্ত না হলে ফলাফল বাংলাদেশের পক্ষেই যেতে পারত বলে মনে করছেন অনেকে।

নিউজিল্যান্ড সিরিজের পর আবারও বাংলাদেশ সফরে আসে পাকিস্তান। দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের আধিপত্য ছিল স্পষ্ট। স্পোর্টিং উইকেটে তাসকিন আহমেদ ও নাহিদ রানাদের গতির সামনে পিছিয়ে পড়ে সফরকারীরা। দুই টেস্টই জিতে প্রথমবারের মতো ঘরের মাঠে পাকিস্তানকে টেস্ট সিরিজে হারানোর ইতিহাস গড়ে বাংলাদেশ।

বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে টাইগাররা। প্রায় ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে নেমে প্রত্যাশিত সাফল্য পায়নি অজিরা। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে ৪০ বছরের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়েছে লাল-সবুজের দল।

বিশ্বকাপে অংশ নিতে না পারার আক্ষেপ যেন নতুন উদ্দীপনায় পরিণত হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। মিরাজ, শান্ত, লিটনদের নেতৃত্বে দল এখন ধারাবাহিক সাফল্যের পথে এগিয়ে চলছে।

অস্ট্রেলিয়া সিরিজ শেষে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। চলতি বছরে এটিই হবে দলের প্রথম বিদেশ সফর। এরপর অপেক্ষা করছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো কঠিন কন্ডিশনের চ্যালেঞ্জ। দেশের মাটিতে দাপট দেখানো টাইগাররা বিদেশের মাঠেও একই ধারাবাহিকতা ধরে রাখতে পারে কি না, সেটিই এখন ক্রিকেটপ্রেমীদের বড় আগ্রহের বিষয়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930