ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের মেয়েদের তালাবদ্ধ ঘর থেকে তীব্র দুর্গন্ধ, নবজাতকসহ ৩ জনের লাশ উদ্ধার ডিএমপির অভিযানে ৪৩৪ জন গ্রেপ্তার, উদ্ধার বিদেশি রিভলভার ও ইয়াবা চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০ গ্রিড সাবস্টেশন হলে রৌমারীতে বাড়বে ৬,৩০০ টন ধান উৎপাদন শাপলা চত্বরে ১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু সৌদি আরবকে ৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম দেবে যুক্তরাষ্ট্র প্রবাসীদের নিরাপত্তা বাড়ানোর লক্ষ্য, বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা নতুন বিশ্ব মানচিত্র গ্রহণের প্রস্তাব পাস জাতিসংঘে

ব্রাজিলের দুর্বলতা নিয়ে মুখ খুললেন আনচেলত্তি

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৪ জুন ২০২৬   ২৪ বার পঠিত
ব্রাজিলের দুর্বলতা নিয়ে মুখ খুললেন আনচেলত্তি

ছবি: -সংগৃহীত

মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ অভিযান শুরু করার পর দলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। বিশেষ করে ম্যাচের শুরুতে খেলোয়াড়দের উদ্বেগ ও আত্মবিশ্বাসের ঘাটতিকেই দলের অন্যতম বড় দুর্বলতা হিসেবে উল্লেখ করেছেন তিনি।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২১ মিনিটে ইসমাইল সাইবারির গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। পরে ভিনিসিয়ুস জুনিয়র সমতাসূচক গোল করে দলকে ম্যাচে ফেরান। তবে প্রথমার্ধজুড়ে ব্রাজিলকে ছন্দহীন ও চাপে খেলতে দেখা যায়।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, শুরুটা মোটেও সন্তোষজনক ছিল না। তার মতে, খেলোয়াড়দের মধ্যে কিছুটা দুশ্চিন্তা কাজ করছিল, যার কারণে তারা সহজে বল হারিয়েছে এবং ব্যক্তিগত লড়াইগুলোতেও পিছিয়ে ছিল।

তিনি বলেন, দল প্রথমার্ধে নিজেদের সেরা ফুটবল খেলতে পারেনি। তবে বিরতির পর খেলোয়াড়রা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে কিছুটা উন্নতি দেখিয়েছে।

তবে ফলাফল নিয়ে খুব বেশি হতাশ নন ব্রাজিল কোচ। তার মতে, মরক্কো একটি শক্তিশালী ও সংগঠিত দল। বিশ্বকাপের প্রথম ম্যাচ সবসময়ই কঠিন হয় এবং একটি ড্র টুর্নামেন্টের জন্য বড় ধাক্কা নয়।

আনচেলত্তি মনে করেন, দলের ভারসাম্য ফিরিয়ে আনতে হলে স্কোয়াডের ভেতর থেকেই সমাধান খুঁজে বের করতে হবে। আগামী ম্যাচগুলোতে আরও আত্মবিশ্বাসী ও নিয়ন্ত্রিত ফুটবল খেলতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ভিনিসিয়ুস জুনিয়রের পারফরম্যান্সের প্রশংসা করে আনচেলত্তি বলেন, তিনি ম্যাচে সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়দের একজন ছিলেন। তার বিশ্বাস, ভিনিসিয়ুসের সামর্থ্য ও গুণাবলি এই বিশ্বকাপে ব্রাজিলের জন্য বড় পার্থক্য গড়ে দিতে পারে।

ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করলেও নিজেদের প্রথম জয়ের খোঁজে আগামী ২০ জুন ব্রাজিল মাঠে নামবে হাইতির বিপক্ষে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930