ঢাকা
৩১ জুলাই ২০২৬
শিরোনাম
২৫ বিশ্ববিদ্যালয়ে আধুনিক ল্যাংগুয়েজ সেন্টার করবে ইউজিসি, শেখানো হবে ৮টি ভাষা সিপিডির গবেষণা, কৃষক থেকে খুচরা বাজারে আসতে চালের দাম প্রায় দ্বিগুণ আগস্টের শেষ সপ্তাহে খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার, সিন্ডিকেটভুক্ত এজেন্সি বাদ দেওয়ার ঘোষণা আমিরাতে ৫ হাজার নয়, এখন পর্যন্ত ৬২৬ জনের ভিসা বাতিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর, গুরুত্ব পাচ্ছে কৌশলগত সম্পর্ক প্রধানমন্ত্রীর সঙ্গে জুলাই যোদ্ধা শেখ আজিজুর রহমানের সাক্ষাৎ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ১০ কিলোমিটার যানজট ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ উনেস্কোর সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার করতে চায় বাংলাদেশ হজের ব্যয় কমতে পারে অন্তত ৪০ হাজার টাকা : বিমান প্রতিমন্ত্রী

ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬   ১৮ বার পঠিত
ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান

ছবি: -সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দেশটির বিমানবাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয় সময় সোমবার সকাল ১১টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। বিমানঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থল থেকে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে, যা কয়েক মাইল দূর থেকেও দেখা যাচ্ছিল।

তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস যুক্তরাষ্ট্রের অন্যতম দীর্ঘপাল্লার কৌশলগত বোমারু বিমান। ১৯৫০-এর দশক থেকে বিমানটি মার্কিন সামরিক বাহিনীর বহরে রয়েছে। বিশাল আকৃতির কারণে এর ডাকনাম ‘দ্য বাফ’।

এই বিমান প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে পারে এবং প্রায় ৭০ হাজার পাউন্ড পর্যন্ত সমরাস্ত্র বহনে সক্ষম। এতে শতাধিক প্রচলিত বোমা কিংবা ৩২টি পারমাণবিক অস্ত্রবাহী ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা রয়েছে। আকাশেই জ্বালানি গ্রহণের সুবিধা থাকায় এটি বিশ্বের যেকোনো প্রান্তে দীর্ঘপাল্লার অভিযান পরিচালনা করতে পারে।

সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে পরিচালিত মার্কিন সামরিক অভিযানে বি-৫২ ব্যবহারের খবরও সামনে এসেছে।

সাধারণত একটি বি-৫২ বিমানে পাঁচজন ক্রু থাকেন। তাঁদের মধ্যে একজন কমান্ডার, একজন পাইলট, একজন রাডার নেভিগেটর, একজন নেভিগেটর এবং একজন ইলেকট্রনিক যুদ্ধ কর্মকর্তা দায়িত্ব পালন করেন।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্ত শেষ হলে বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।