ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ দেখিয়েছে সুইজারল্যান্ড

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬   ৩৮ বার পঠিত
শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ দেখিয়েছে সুইজারল্যান্ড

ছবি: -সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে এবার সুইজারল্যান্ড আগ্রহ প্রকাশ করেছে। যুক্তরাজ্য ও তুরস্কের পর নতুন করে এই খাতে যুক্ত হলো ইউরোপের আরেকটি দেশ।

মঙ্গলবার (১৬ জুন) সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি। এ সময় তিনি সুইস প্রতিষ্ঠান সুইসপোর্টের মাধ্যমে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশ নেওয়ার আগ্রহ জানান।

সাক্ষাতে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণ এবং বিমান খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। সুইসপোর্টের সম্ভাব্য অংশগ্রহণ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার আহ্বান জানানো হয় এবং বিষয়টি বিবেচনার আশ্বাস দেয় বাংলাদেশ পক্ষ।

এর আগে যুক্তরাজ্য ও তুরস্কও শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহ দেখিয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930