ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

১৬ ডিসেম্বরই উদ্বোধনের লক্ষ্য, থার্ড টার্মিনালের কাজ শেষ করতে জাপানকে তাগিদ

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২০ জুন ২০২৬   ৩৩ বার পঠিত
১৬ ডিসেম্বরই উদ্বোধনের লক্ষ্য, থার্ড টার্মিনালের কাজ শেষ করতে জাপানকে তাগিদ

ছবি: -সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনালের নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সরকার। সরকারের লক্ষ্য, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে টার্মিনালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। বৈঠকে উপস্থিত ছিলেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, থার্ড টার্মিনাল উদ্বোধনের বিষয়টি আলোচনার অন্যতম প্রধান ইস্যু ছিল। সরকার এখনো ১৬ ডিসেম্বর উদ্বোধনের পরিকল্পনায় অটল রয়েছে।

তিনি জানান, সম্প্রতি জাপানের বিমান অবকাঠামো বিষয়ক মন্ত্রীর ঢাকা সফরকালে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশনের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। সেই ধারাবাহিকতায় জাপানি রাষ্ট্রদূতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে নির্ধারিত সময়ের মধ্যে বাকি কাজ সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রকল্প-সংশ্লিষ্ট রিকুয়েস্ট ফর প্রপোজাল (আরএফপি) প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ জুলাই। নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন হলে নিপ্পন কোইয়ের মাধ্যমে পরবর্তী কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

সরকারের আশা, থার্ড টার্মিনাল চালু হলে দেশের বিমান পরিবহন খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং যাত্রীসেবার মান আন্তর্জাতিক পর্যায়ে আরও উন্নত হবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930