ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের মেয়েদের তালাবদ্ধ ঘর থেকে তীব্র দুর্গন্ধ, নবজাতকসহ ৩ জনের লাশ উদ্ধার ডিএমপির অভিযানে ৪৩৪ জন গ্রেপ্তার, উদ্ধার বিদেশি রিভলভার ও ইয়াবা চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০ গ্রিড সাবস্টেশন হলে রৌমারীতে বাড়বে ৬,৩০০ টন ধান উৎপাদন শাপলা চত্বরে ১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু সৌদি আরবকে ৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম দেবে যুক্তরাষ্ট্র প্রবাসীদের নিরাপত্তা বাড়ানোর লক্ষ্য, বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা

মেসি-হালান্ডের সঙ্গে রোনালদোর তুলনা শিশুসুলভ : মার্টিনেজ

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৯ জুন ২০২৬   ২৫ বার পঠিত
মেসি-হালান্ডের সঙ্গে রোনালদোর তুলনা শিশুসুলভ : মার্টিনেজ

ছবি: -সংগৃহীত

লিওনেল মেসি ও আর্লিং হালান্ডের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর তুলনাকে ‘শিশুসুলভ’ বলে মন্তব্য করেছেন পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্টিনেজ। ২০২৬ বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর রোনালদোকে বিশ্রাম না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলে তিনি এ মন্তব্য করেন।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে রাউন্ড অব ৩২ নিশ্চিত থাকলেও ৪১ বছর বয়সী অধিনায়ক রোনালদোকে পুরো ৯০ মিনিট খেলান মার্টিনেজ। অন্যদিকে একই পরিস্থিতিতে আর্জেন্টিনা ও নরওয়ে তাদের দুই তারকা লিওনেল মেসি ও আর্লিং হালান্ডকে বিশ্রামে রেখেছিল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মার্টিনেজ বলেন, অন্য দলের খেলোয়াড়দের সঙ্গে রোনালদোর তুলনা করার কোনো অর্থ নেই। তার ভাষায়, এ ধরনের তুলনা একেবারেই শিশুসুলভ।

তিনি বলেন, রোনালদো সবসময় জানেন মাঠে কোথায় অবস্থান নিতে হবে এবং কীভাবে দলের আক্রমণভাগে জায়গা তৈরি করতে হয়। তার জন্য পুরো ৯০ মিনিট খেলাও কোনো সমস্যা নয়। তবে পরবর্তী ম্যাচে পরিস্থিতি বিবেচনায় পরিবর্তন আসতে পারে, যা দলের অন্য খেলোয়াড়দের ক্ষেত্রেও প্রযোজ্য।

পর্তুগাল কোচ জানান, খেলোয়াড়দের ফিটনেস ও পারফরম্যান্সের তথ্য বিশ্লেষণ করেই একাদশ নির্ধারণ করা হচ্ছে। প্রতিটি পজিশনের প্রয়োজন অনুযায়ী রোটেশন নীতি অনুসরণ করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

কলম্বিয়ার বিপক্ষে ড্র করায় গ্রুপ ‘কে’-তে দ্বিতীয় স্থান নিয়েই নকআউট পর্বে উঠেছে পর্তুগাল। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে ক্রোয়েশিয়া। সেই বাধা পেরোতে পারলে শেষ ষোলোতে সম্ভাব্য প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন।

গ্রুপসেরা হতে না পারলেও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নন মার্টিনেজ। তার মতে, এখন দলের লক্ষ্য প্রতিটি নকআউট ম্যাচে নিজেদের সেরাটা উপহার দেওয়া। ইতোমধ্যে ২১ জন খেলোয়াড়কে মাঠে নামানোর সুযোগ পাওয়ায় দলের গভীরতাও বেড়েছে বলে মনে করেন তিনি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930