ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

উড্ডয়নের মিনিটেই এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৬ জুলাই ২০২৬   ৪১ বার পঠিত
উড্ডয়নের মিনিটেই এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ

ছবি: -সংগৃহীত

ঢাকা থেকে চট্টগ্রামগামী এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইট উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। পরিস্থিতি বিবেচনায় পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। পরে ফ্লাইটের সব যাত্রীকে নিরাপদে বিকল্প উড়োজাহাজে চট্টগ্রামে পাঠানো হয়।

রোববার (৫ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্র জানায়, দুপুর ১২টার দিকে ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। তবে উড্ডয়নের মাত্র দুই থেকে তিন মিনিটের মাথায় উড়োজাহাজটির একটি ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।

এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইলট সঙ্গে সঙ্গে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেন।

ফ্লাইটটিতে মোট ৭০ জন যাত্রী ছিলেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পরে তাদের বিকল্প ফ্লাইটের মাধ্যমে নিরাপদে চট্টগ্রামে পৌঁছে দেওয়া হয়েছে।

তবে উড়োজাহাজটির ইঞ্জিনে ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, সে বিষয়ে এয়ার অ্যাস্ট্রা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930