ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

টানা বৃষ্টিতে চট্টগ্রাম বিমানবন্দরের প্রবেশপথ ও পার্কিংয়ে জলাবদ্ধতা

জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   ৩৬ বার পঠিত
টানা বৃষ্টিতে চট্টগ্রাম বিমানবন্দরের প্রবেশপথ ও পার্কিংয়ে জলাবদ্ধতা

ছবি: -সংগৃহীত

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথ ও পার্কিং জোন পানিতে তলিয়ে গেছে। এতে বিমানবন্দরে আসা-যাওয়া করা যাত্রী, তাদের স্বজন এবং যানবাহন চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে বিমানবন্দরের প্রবেশ সড়ক, পার্কিং এলাকা এবং আশপাশে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাঁটুসমান পানির মধ্যে দিয়ে যাত্রী ও যানবাহন চলাচল করতে হয়েছে। পার্কিংয়ে থাকা অনেক গাড়ির চাকাও পানিতে ডুবে যায়।

যাত্রী সাইদুল ইসলাম বলেন, পানি জমে থাকায় গাড়ি থেকে নেমে টার্মিনাল ভবনে যেতে ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেক যাত্রীকে লাগেজ নিয়ে পানির মধ্য দিয়েই হেঁটে যেতে হয়েছে।

সোমবার সকাল থেকে টানা ভারী বৃষ্টির কারণে প্রবেশ সড়ক ও পার্কিং এলাকায় অস্বাভাবিকভাবে পানি জমে। বিকেলে বৃষ্টির পর পরিস্থিতির আরও অবনতি হয়। পার্কিংয়ের পাশের দোকানগুলোতেও পানি ঢুকে পড়ে।

তবে জলাবদ্ধতার কারণে বিমান চলাচলে কোনো প্রভাব পড়েনি। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট ওঠানামা অব্যাহত রয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত পতেঙ্গা ও বিমানবন্দর এলাকায় ২০৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930