https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, তাঁর বিরুদ্ধে কোনো ধরনের হত্যাচেষ্টা হলে যুক্তরাষ্ট্র পূর্বপ্রস্তুত বিপুল ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক জবাব দেবে।
শুক্রবার (১০ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের দিকে এক হাজার ক্ষেপণাস্ত্র তাক করে প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র ব্যবহারের ব্যবস্থা রয়েছে।
পোস্টে তিনি লেখেন, বিশ্বের যেকোনো স্থানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে হত্যা বা হত্যার চেষ্টা করা হলে এসব ক্ষেপণাস্ত্র ইরানের দিকে নিক্ষেপ করা হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, প্রয়োজনে এক বছরের মধ্যে ইরানের সব এলাকা সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্যও মার্কিন বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার নিউইয়র্ক পোস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারেও ট্রাম্প বলেন, তাঁর মৃত্যু হলে ইরানের বিরুদ্ধে কী ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে তিনি আগেই মার্কিন সামরিক বাহিনীকে বিস্তারিত নির্দেশনা দিয়ে রেখেছেন।
তিনি বলেন, যদি আমার কিছু হয়, তাহলে তাদের ওপর এত বোমা ফেলবে, যা তারা আগে কখনও দেখেনি।