ঢাকা
৩০ জুলাই ২০২৬
শিরোনাম
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ২০৩১ বিশ্বকাপ সামনে রেখে পূর্বাচল স্টেডিয়াম নিয়ে বড় পরিকল্পনা বিসিবির শাপলা চত্বরের মামলায় গুলশান থেকে গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী প্রকল্পের সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী চট্টগ্রামে চলন্ত প্রাইভেটকারে গুলি, কৌশলে প্রাণে বাঁচলেন ব্যবসায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে মুখিয়ে আছি : ভারতীয় হাইকমিশনার সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে হাসিমুখে তাহসিন, উপহার পেলেন স্বাক্ষর করা বাস্কেটবল ও ড্রোন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোর থেকে গ্রেপ্তার, আটক আরও ৫ শুটার ২১ নতুন উড়োজাহাজ যুক্ত করছে ইউএস-বাংলা, পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপ হওয়ার পথে

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১১ জুলাই ২০২৬   ১৭ বার পঠিত
রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল

ছবি: -সংগৃহীত

সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল রোববার (১২ জুলাই) প্রকাশ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বেলা ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। সংবাদ সম্মেলনের পরপরই শিক্ষার্থীরা ফল জানতে পারবে।

ফলাফল মূলত ৯ জুলাই প্রকাশের কথা থাকলেও প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা স্থগিত করা হয়। তবে নির্ধারিত সময়ের আগে ওয়েবসাইটে ৯ জেলার ফলাফল আপলোড হওয়ায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শিক্ষার্থীরা DPE <স্পেস> রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবে। উদাহরণ: DPE 123456।

এ বছরের বৃত্তি পরীক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি (কিন্ডারগার্টেন) বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নিয়েছে। মোট ৮২ হাজার ৫০০টি বৃত্তি দেওয়া হবে, যার ৮০ শতাংশ সরকারি এবং ২০ শতাংশ বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ১৫ থেকে ১৮ এপ্রিল।