ঢাকা
০৩ আগস্ট ২০২৬
শিরোনাম
ইরান যুদ্ধে কৌশলগত চাপে যুক্তরাষ্ট্র, মিত্রদের উদ্বেগ আন্দোলনে আহত-নিহতদের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রীর প্রেস সচিব কাঁচামরিচ আমদানির অনুমতি, ২-৫ দিনের মধ্যে দাম কমার আশা জুলাইয়ে দেশে এলো ২.৮৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না, নেতাকর্মীদের মির্জা ফখরুল জ্বালানি নিরাপত্তায় মিয়ানমারের গ্যাস আমদানিতে আগ্রহী বাংলাদেশ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালের ৬ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুন, নিহত ৫, নিখোঁজ ৪১

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০২ আগস্ট ২০২৬   ১৪ বার পঠিত
পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

ছবি: -সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে নাজকা লাইনস পরিদর্শনে যাওয়ার পথে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জনের সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন যাত্রী ও দুইজন ক্রু সদস্য ছিলেন। তাদের বেশিরভাগই পর্যটক বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২ আগস্ট) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিমানটি ইকা বিভাগের পিসকো থেকে উড্ডয়নের পর দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিধ্বস্ত হওয়ার পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় কোনো উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি।

পুলিশ কর্মকর্তা মেজর জর্জ অন্দ্রেদে জানান, ঘটনাস্থলেই বিমানের সব আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং তদন্ত চলছে।

বিশ্বখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন নাজকা লাইনস দেখতে প্রতিবছর বিপুলসংখ্যক পর্যটক পেরু ভ্রমণ করেন। ইউনেস্কো স্বীকৃত এই বিশ্ব ঐতিহ্যস্থলটি বিশাল আকৃতির জিওগ্লিফ বা ভূ-চিত্রের জন্য বিশ্বজুড়ে পরিচিত। আকাশ থেকে এসব নকশা সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায়, তাই পর্যটকদের অনেকেই ছোট বিমানে করে স্থানটি পরিদর্শন করেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031