ঢাকা
১৩ আগস্ট ২০২৬

রবিরাগের বর্ষামঙ্গল উদযাপনের প্রস্তুতি চলছে

বুধবার, ১২ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
রবিরাগের বর্ষামঙ্গল উদযাপনের প্রস্তুতি চলছে

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গান ও নৃত্য নিয়ে এবারও বর্ষামঙ্গল অনুষ্ঠানের আয়োজন করেছে প্রয়াত রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদের সংগঠন ‘রবিরাগ’।

আগামী শুক্রবার (১৪ আগস্ট) ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে অনুষ্ঠিত হবে এ আয়োজন। অনুষ্ঠান সামনে রেখে বুধবার ঘরোয়া পরিবেশে বিভিন্ন গানের মহড়া করেছেন রবিরাগের শিল্পীরা।

মহড়ায় ‘বিশ্ববীণারবে বিশ্বজন মোহিছে’, ‘আষাঢ় কোথা হতে আজ’, ‘নীল নবঘনে/ধরণীর গগনের’ ও ‘আজি বরিষণ মুখরিত’সহ রবীন্দ্রনাথের বর্ষার গান পরিবেশন করা হয়।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে রবিরাগের শিল্পীরা একক, যৌথ ও সমবেত সংগীত পরিবেশন করবেন। অংশ নেবেন রমা, প্রমোদ, নিরুপম, লিপিকা, তপন, তনুশ্রী, শামা আলী, নাজনীন, চন্দন দে, সন্ধ্যা ভট্টাচার্য, ইকো, রণজু, এনা, ইন্দ্রাণী, শ্বেতা ও নীরু।

এ ছাড়া শিবলী মহম্মদ ও শামীম আরা নীপা পরিচালিত নৃত্য পরিবেশনা ‘নৃত্যাঞ্চল’ও থাকবে বর্ষামঙ্গল অনুষ্ঠানে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031