ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ৮৮ দিনের বিশেষ অভিযানে গ্রেফতার প্রায় ১ লাখ ৪২ হাজার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ বিতর্কিত সব নির্বাচনের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : তথ্য উপদেষ্টা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী স্টার্কের চেয়েও দ্রুত নাহিদ, অস্ট্রেলিয়া সফরে বড় ধাক্কা বাংলাদেশের ভক্তদের উদ্দেশে এমবাপ্পের খোলাচিঠি সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়

ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠক ডাকলেন ম্যাক্রোঁ

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৭ জুলাই ২০২৬   ৬ বার পঠিত
ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠক ডাকলেন ম্যাক্রোঁ

ছবি: -সংগৃহীত

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় জরুরি বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। বোর্দো শহরের কাছাকাছি পৌঁছে যাওয়া আগুন নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে সোমবার (২৭ জুলাই) এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বোর্দোর মেয়র থমাস কাজেনাভ জানিয়েছেন, দাবানল বর্তমানে শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। নতুন তাপপ্রবাহের কারণে আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা আরও কঠিন হয়ে পড়তে পারে। তবে এখনই শহরের প্রায় সাড়ে আট লাখ বাসিন্দাকে সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই।

ফ্রান্সের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার থেকে দেশের কয়েকটি এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, যা দাবানলের ঝুঁকি আরও বাড়াতে পারে।

গত এক সপ্তাহ ধরে ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল চলছে। এতে দুই দেশ মিলিয়ে প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ফ্রান্সে দাবানলের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রায় ৪২ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অন্যতম বড় দাবানল হিসেবে বিবেচিত হচ্ছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশজুড়ে প্রায় ৯৮ হাজার হেক্টর এলাকা আগুনে পুড়ে ছাই হয়েছে। শুধু দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকেই ২ লাখ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেছেন, প্রয়োজনীয় সময় পর্যন্ত সরকার পুনর্বাসন ও পুনর্গঠন কার্যক্রম অব্যাহত রাখবে।