ঢাকা
১৪ আগস্ট ২০২৬

নগদ ও সিটিজেনস ব্যাংকের কৌশলগত অংশীদারিত্বের চুক্তি

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
নগদ ও সিটিজেনস ব্যাংকের কৌশলগত অংশীদারিত্বের চুক্তি

ছবি: -সংগৃহীত

গ্রাহকদের দ্রুত ও সহজ ডিজিটাল আর্থিক সেবা দিতে সিটিজেনস ব্যাংক পিএলসির সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ।

সম্প্রতি রাজধানীর মতিঝিলে সিটিজেনস ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি সই হয়। নগদের পক্ষে চিফ ফাইন্যানশিয়াল অফিসার আফজাল আহমেদ এবং সিটিজেনস ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল লতিফ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় সিটিজেনস ব্যাংক থেকে নগদ ওয়ালেটে অ্যাড মানি, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) এবং রেমিট্যান্সসহ বিভিন্ন সেবা আরও বিস্তৃত হবে। এর ফলে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা পরিবারের কাছে সহজে পৌঁছানো সম্ভব হবে।

দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, গ্রাহক ইন্টিগ্রেশন ও অনবোর্ডিং প্রক্রিয়া সহজ করার পাশাপাশি ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনের পরিধি বাড়াতেও এ অংশীদারিত্ব ভূমিকা রাখবে। ভবিষ্যতে নগদের মাধ্যমে ন্যানো লোনসহ বিভিন্ন ব্যাংকিং সেবা দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন।

নগদের কর্মকর্তারা বলেন, গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে ব্যাংকগুলোর সঙ্গে অংশীদারিত্ব আরও শক্তিশালী করা হচ্ছে। বর্তমানে সিটিজেনস ব্যাংকসহ দেশের ৪১টি ব্যাংকের সঙ্গে নগদের ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট চুক্তি রয়েছে।

এ ছাড়া নগদ বাংলা কিউআর ও এনপিএসবি সুবিধার মাধ্যমে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে কাজ করছে। বর্তমানে দেশের ১০ লাখ বাংলা কিউআর মার্চেন্টে নগদ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করা যাচ্ছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031