ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক হলেন মেহের সুলতানা কম্বোডিয়া থেকে ফিরলেন আরও ৩৮ বাংলাদেশি সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের এ অবস্থা কেন? ট্রাস্টের ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলা আসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের কাছে নথি চেয়েছে দুদক হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৩ হাজার বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ তিন বছরে বন্ধ ৪ শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী

মুক্তির আগেই টক্সিক-এর টিকিট বিক্রিতে ঝড়, আয় ছাড়াল ২৪ কোটি

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৪ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
মুক্তির আগেই টক্সিক-এর টিকিট বিক্রিতে ঝড়, আয় ছাড়াল ২৪ কোটি

ছবি: -সংগৃহীত

মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে বড় সাড়া ফেলেছে কন্নড় তারকা যশ অভিনীত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন–আপস’। প্রেক্ষাগৃহে মুক্তির আগে ভারতের বাজারে অগ্রিম টিকিট বিক্রি থেকেই সিনেমাটির আয় দাঁড়িয়েছে ২৪ কোটি ২৭ লাখ রুপি।

গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটি আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। অ্যাকশন, ক্রাইম ও পিরিয়ড ড্রামার সমন্বয়ে নির্মিত এই সিনেমা ঘিরে দর্শকদের মধ্যে শুরু থেকেই ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ভারতে ‘টক্সিক’-এর ৬ লাখ ৩৯ হাজার ৯৬৬টি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। এসব টিকিট থেকে সিনেমাটির গ্রস আয় হয়েছে ২৪ কোটি ২৭ লাখ রুপি। অগ্রিম বুকিংয়ে মোট ১৪ হাজার ১০৪টি শো যুক্ত হয়েছে।

আয়ের দিক থেকে হিন্দি ও কন্নড় সংস্করণের মধ্যে প্রায় সমান প্রতিযোগিতা দেখা গেছে। হিন্দি ২ডি সংস্করণ থেকে এসেছে ১১ কোটি ৬ লাখ রুপি। অন্যদিকে কন্নড় ২ডি সংস্করণ থেকে আয় হয়েছে ১০ কোটি ৯৯ লাখ রুপি।

প্রিমিয়াম ফরম্যাটেও সিনেমাটির অগ্রিম বুকিং বেশ ভালো হয়েছে। হিন্দি আইম্যাক্স ২ডি থেকে ২৮ লাখ ৫৭ হাজার রুপি এবং হিন্দি ৪ডিএক্স থেকে ২২ লাখ ১৭ হাজার রুপি আয় হয়েছে।

কন্নড় সংস্করণের আইম্যাক্স ২ডি থেকে এসেছে ৭১ লাখ ২৮ হাজার রুপি। আর ৪ডিএক্স সংস্করণ থেকে আয় হয়েছে ২১ লাখ ৪৫ হাজার রুপি।

এ ছাড়া তামিল ২ডি সংস্করণ থেকে ৪৪ লাখ ৮৫ হাজার, মালয়ালম ২ডি থেকে ১৯ লাখ ১১ হাজার এবং তেলুগু ২ডি সংস্করণ থেকে ১৩ লাখ ৩৮ হাজার রুপি আয় হয়েছে। হিন্দি ডলবি সিনেমা সংস্করণ থেকে এসেছে ৬৪ হাজার ৭০০ রুপি।

ব্লক করা আসনসহ সিনেমাটির মোট গ্রস আয় এরই মধ্যে ৩২ কোটি ৮৫ লাখ রুপিতে পৌঁছেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ট্র্যাকার।

‘টক্সিক’-এ যশের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত।

স্বাধীনতা-পরবর্তী গোয়াকে পটভূমি করে নির্মিত সিনেমাটির গল্পে উঠে এসেছে এক গ্যাংস্টারকে ঘিরে ক্ষমতা, আনুগত্য, নৈতিকতা এবং অতীতের পাপ থেকে মুক্তির লড়াই। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রির এমন সাড়া সিনেমাটির বাণিজ্যিক সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তুলেছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930