https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
২৩ বছর পর আবারও পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে কেট হাডসন ও ম্যাথিউ ম্যাককনাহেকে। জনপ্রিয় রোমান্টিক কমেডি ‘হাউ টু লুজ আ গাই ইন ১০ ডেইজ’-এর সিক্যুয়েল তৈরির প্রাথমিক কাজ শুরু করেছে প্যারামাউন্ট।
২০০৩ সালের ছবিতে কেট অভিনয় করেছিলেন অ্যান্ডি অ্যান্ডারসন এবং ম্যাথিউ ছিলেন বেঞ্জামিন ব্যারি চরিত্রে। প্রেমের ক্ষেত্রে দুজনের বিপরীত পরিকল্পনাই ছবিটির মূল আকর্ষণ ছিল। বিশ্বব্যাপী সিনেমাটি ১৭৫ মিলিয়ন ডলারের বেশি আয় করে।
সিক্যুয়েলের গল্প ও চিত্রনাট্য এখনো চূড়ান্ত হয়নি। তবে নির্মাতাদের পরিকল্পনা, মূল দুই চরিত্রে কেট ও ম্যাথিউকেই ফিরিয়ে আনা। কেট হাডসন ইতোমধ্যে প্রযোজক হিসেবেও যুক্ত হয়েছেন।
২০০৩ সালের পর ২০০৮ সালে ‘ফুলস গোল্ড’ ছবিতেও একসঙ্গে অভিনয় করেছিলেন এই জুটি। এবার সিক্যুয়েল হলে দুই দশকের বেশি সময় পর আবারও তাদের জনপ্রিয় রসায়ন দেখার সুযোগ পাবেন দর্শক।