ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ৮৮ দিনের বিশেষ অভিযানে গ্রেফতার প্রায় ১ লাখ ৪২ হাজার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ বিতর্কিত সব নির্বাচনের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : তথ্য উপদেষ্টা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী স্টার্কের চেয়েও দ্রুত নাহিদ, অস্ট্রেলিয়া সফরে বড় ধাক্কা বাংলাদেশের ভক্তদের উদ্দেশে এমবাপ্পের খোলাচিঠি সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুই রিগ

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৭ জুলাই ২০২৬   ৮ বার পঠিত
গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুই রিগ

ছবি: -সংগৃহীত

দেশীয় গ্যাস অনুসন্ধান কার্যক্রম আরও গতিশীল করতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) জন্য দুটি নতুন ড্রিলিং রিগ কেনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত দুটি রিগ যুক্ত হলে বাপেক্সের মোট রিগের সংখ্যা বেড়ে হবে সাতটি।

পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান জানিয়েছেন, দুটি আধুনিক অনুসন্ধান কূপ খনন রিগ কেনার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে বাপেক্সের পাঁচটি রিগ—বিজয়-১০, বিজয়-১১, বিজয়-১২, বিজয়-১৮ এবং আইপিএস-১—দেশের বিভিন্ন স্থানে গ্যাস অনুসন্ধান ও কূপ খননের কাজে ব্যবহৃত হচ্ছে।

পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, ২ হাজার হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন একটি রিগ কেনার মূল্যায়ন প্রক্রিয়া চলছে। পাশাপাশি ১ হাজার ৫০০ হর্সপাওয়ারের আরেকটি রিগ সংগ্রহের জন্য বিস্তারিত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হচ্ছে। ডিপিপি চূড়ান্ত হলে অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হবে।

সরকার দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে বাপেক্সকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটি উন্নয়ন কূপ, ওয়ার্কওভার এবং নতুন অনুসন্ধান কূপ খননের কাজ চালিয়ে যাচ্ছে।

এদিকে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সম্প্রতি বাপেক্সের একটি মূল্যায়ন-সহ-উন্নয়ন কূপ এবং দুটি অনুসন্ধান কূপ খননের প্রস্তাব অনুমোদন করেছে।

প্রকল্পের আওতায় নোয়াখালীর বেগমগঞ্জ-৫ মূল্যায়ন-সহ-উন্নয়ন কূপ প্রায় ৩ হাজার ৫৫০ মিটার, বেগমগঞ্জ-৬ অনুসন্ধান কূপ প্রায় ৩ হাজার ৪০০ মিটার এবং সুনেত্রা-২ অনুসন্ধান কূপ প্রায় ৫ হাজার ৩০০ মিটার গভীর পর্যন্ত খনন করা হবে। এসব কূপে গ্যাসের সন্ধান মিললে পরবর্তী সময়ে পরীক্ষণ ও উৎপাদনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হবে।