ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
কুয়াকাটার সাগরে জেলের জালে বিরল চামড়া মাছ গুমের সঙ্গে জড়িতদের বিচারে বিশ্বজুড়ে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় নিহত ৬৭৫, নিখোঁজ ২,৪০০ চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর আজ দস্যুতার প্রস্তুতিকালে ‘কব্জিকাটা আনোয়ার’ ও ‘আই ডোন্ট কেয়ার’ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে আনা ১০ ট্রাক কাগজ আটক জুলাই গণহত্যার বিচারসহ ৯ দফা দাবি অল্টারনেটিভসের দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে : প্রধানমন্ত্রী গুমের শিকার ব্যক্তিদের নিয়ে গত দুই বছর আন্ডারমাইনিং করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম গান গেয়ে পেয়েছিলেন মাত্র ২০ টাকা, স্মৃতিচারণে খুরশীদ আলম

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০১ আগস্ট ২০২৬   ১৩ বার পঠিত
প্রথম গান গেয়ে পেয়েছিলেন মাত্র ২০ টাকা, স্মৃতিচারণে খুরশীদ আলম

ছবি: -সংগৃহীত

বাংলা গানের বরেণ্য শিল্পী খুরশীদ আলমের দীর্ঘ ছয় দশকের সংগীতজীবন অসংখ্য জনপ্রিয় গানে সমৃদ্ধ। আজ (১ আগস্ট) তার জন্মদিনে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানালেন, জীবনের প্রথম গান রেকর্ড করে সম্মানী হিসেবে পেয়েছিলেন মাত্র ২০ টাকা। তবে সেই অর্থই তার কাছে আজও সবচেয়ে মূল্যবান।

জন্মদিন উপলক্ষে খুরশীদ আলম বলেন, জাঁকজমকপূর্ণ আয়োজন তার কখনোই পছন্দ নয়। প্রতি বছরই দিনটি সাদামাটাভাবে কাটান। একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী জানান, ৮০ বছর বয়সেও তিনি সুস্থ আছেন। মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এখনো এলিফ্যান্ট রোডের বাসা থেকে কারওয়ান বাজার কিংবা গুলশান-বনানী পর্যন্ত হেঁটে যেতে পারেন।

তিনি জানান, ১৯৬৭ সালে বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে প্রথম দুটি গান রেকর্ড করেন। সংগীত পরিচালক আজাদ রহমানের সুরে জেবুন্নেসা জামালের লেখা ‘চঞ্চল দু’নয়নে বলো না কী খুঁজছ’ এবং কবি সিরাজুল ইসলামের লেখা ‘তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম’ গান দুটি রেকর্ড হয়।

খুরশীদ আলম বলেন, প্রথম গান রেকর্ডের জন্য সম্মানী হিসেবে তিনি মাত্র ২০ টাকা পেয়েছিলেন। তবে সেটিই ছিল তার শিল্পীজীবনের প্রথম স্বীকৃতি এবং সবচেয়ে স্মরণীয় পারিশ্রমিক।