ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
কুয়াকাটার সাগরে জেলের জালে বিরল চামড়া মাছ গুমের সঙ্গে জড়িতদের বিচারে বিশ্বজুড়ে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় নিহত ৬৭৫, নিখোঁজ ২,৪০০ চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর আজ দস্যুতার প্রস্তুতিকালে ‘কব্জিকাটা আনোয়ার’ ও ‘আই ডোন্ট কেয়ার’ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে আনা ১০ ট্রাক কাগজ আটক জুলাই গণহত্যার বিচারসহ ৯ দফা দাবি অল্টারনেটিভসের দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে : প্রধানমন্ত্রী গুমের শিকার ব্যক্তিদের নিয়ে গত দুই বছর আন্ডারমাইনিং করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

কনসার্ট ফর ডেমোক্রেসি, বৃষ্টি উপেক্ষা করে সোহরাওয়ার্দীতে জনস্রোত

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৫ আগস্ট ২০২৬   ৮ বার পঠিত
কনসার্ট ফর ডেমোক্রেসি, বৃষ্টি উপেক্ষা করে সোহরাওয়ার্দীতে জনস্রোত

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ ঘিরে বৃষ্টি উপেক্ষা করে দর্শকদের ঢল নেমেছে। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও দুপুর থেকেই কনসার্টস্থলে জড়ো হন বিভিন্ন বয়সী সংগীতপ্রেমীরা।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সহযোগিতায় বুধবার এ কনসার্টের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অংশ নিচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড রে রে, অ্যাশেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, মাইলস ও ওয়ারফেইজ।

আয়োজকদের তথ্য অনুযায়ী, দুপুর ১টায় দর্শকদের জন্য প্রবেশদ্বার খুলে দেওয়া হলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময় বিকেল ৩টায় অনুষ্ঠান শুরু করা সম্ভব হয়নি। আবহাওয়া অনুকূলে এলে বিকেল ৪টার দিকে কনসার্ট শুরুর প্রস্তুতি নেওয়া হয়।

কনসার্ট ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকেরা ভেন্যুর বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছেন।

সরেজমিনে দেখা যায়, বৃষ্টিতে মাঠের বিভিন্ন স্থানে পানি জমে গেলেও দর্শকদের উৎসাহে ভাটা পড়েনি। নিরাপত্তা তল্লাশি শেষে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে কনসার্টস্থলে প্রবেশ করেন তারা।

তরুণ-তরুণীসহ নানা বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। কারও হাতে জাতীয় পতাকা, কারও গায়ে জুলাই আন্দোলনের স্মারক টি-শার্ট। অনেকেই প্রিয় ব্যান্ডের নাম লেখা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে মঞ্চের সামনে দর্শকদের ভিড় আরও বাড়তে থাকে।

বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, ৫ আগস্টের ঐতিহাসিক গুরুত্বকে সামনে রেখেই ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’র আয়োজন করা হয়েছে। তাঁর ভাষায়, জুলাই আন্দোলনে সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং সেই চেতনাকেই সংগীতের মাধ্যমে উদযাপন করা হচ্ছে।

সন্ধ্যার পর মাইলস ও ওয়ারফেইজের পরিবেশনাকে ঘিরে দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখা যায়। আয়োজকদের আশা, এই আয়োজনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে আরও শক্তভাবে পৌঁছে যাবে।