https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
রাজধানীর পল্লবীতে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার পল্লবী থানার পুলিশ জানায়, আটকরা হলো বাউনিয়াবাঁধ এলাকার বাসিন্দা মোনারুল ইসলাম (১৪) ও মো. রুহুল আমিন (১৫)।
পুলিশের তথ্য অনুযায়ী, পল্লবীর সেকশন-১১ টেম্পুস্ট্যান্ড এলাকায় ৪০ থেকে ৫০ সদস্যের একটি কিশোর গ্যাং দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে গ্যাংয়ের সদস্যরা পালানোর চেষ্টা করে।
এ সময় ধাওয়া দিয়ে মোনারুল ইসলাম ও রুহুল আমিনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি চাপাতি জব্দ করা হয়েছে। তবে গ্যাংয়ের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালাহউদ্দিন আল-মামুন জানান, আটক দুই কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি পালিয়ে যাওয়া অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।