ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারে আগ্রহী চীন : রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জ্বালানি সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তারেক রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ৮৮ দিনের বিশেষ অভিযানে গ্রেফতার প্রায় ১ লাখ ৪২ হাজার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ বিতর্কিত সব নির্বাচনের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : তথ্য উপদেষ্টা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গোল্ডেন বুট নয়, বিশ্বকাপ ট্রফিই আমার একমাত্র লক্ষ্য : হ্যারি কেইন

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১১ জুলাই ২০২৬   ১৩ বার পঠিত
গোল্ডেন বুট নয়, বিশ্বকাপ ট্রফিই আমার একমাত্র লক্ষ্য : হ্যারি কেইন

ছবি: -সংগৃহীত

ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলীয় অর্জনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে তিনি জানিয়ে দিয়েছেন, গোল্ডেন বুট জেতার চেয়ে ইংল্যান্ডকে বিশ্বকাপ শিরোপা এনে দেওয়াই তাঁর একমাত্র লক্ষ্য।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কেইন বলেন, আমার প্রধান লক্ষ্য বিশ্বকাপ জেতা। গোল্ডেন বুট অবশ্যই দারুণ একটি অর্জন, কিন্তু সেটি কখনোই বিশ্বকাপ জয়ের চেয়ে বড় নয়। যদি দুটির মধ্যে একটি বেছে নিতে হয়, আমি নিঃসন্দেহে বিশ্বকাপই বেছে নেব।

২০১৮ বিশ্বকাপে ছয় গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন কেইন। এবারও তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রয়েছেন। তবে ব্যক্তিগত পরিসংখ্যান নিয়ে ভাবার চেয়ে দলের সাফল্যেই মনোযোগ দিতে চান বলে জানান ইংলিশ অধিনায়ক।

নরওয়ের তারকা স্ট্রাইকার আরলিং হালান্ডের সঙ্গে তুলনা প্রসঙ্গে কেইন বলেন, “আমাদের দুজনের খেলার ধরন ভিন্ন। হালান্ড শারীরিকভাবে অসাধারণ শক্তিশালী এবং দুর্দান্ত গোলস্কোরার। আমি খেলায় আরও বেশি সম্পৃক্ত থাকতে পছন্দ করি। তাই সরাসরি তুলনা করা ঠিক হবে না।”

তিনি আরও বলেন, নরওয়েকে শুধু হালান্ডনির্ভর দল হিসেবে দেখার সুযোগ নেই। শুধু হালান্ডকে থামালেই হবে না। ওডেগার্ড, সোরলোথসহ তাদের দলে আরও অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে। পুরো দলকে নিয়েই পরিকল্পনা করতে হবে।